TRENDING:

West Bengal Weather Update: রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি ! শনি ও রবিবার আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
advertisement
1/6
রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি ! শনি ও রবিবার আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
বিশ্বজিৎ সাহা, কলকাতা: রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি থাকবে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা ৷
advertisement
2/6
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ, শনিবারও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
advertisement
4/6
শুক্রবার, ২৭ মার্চও কলকাতার বিস্তীর্ণ অংশে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। ঝড়বৃষ্টির কারণে গত দু’দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানও অবতরণে বাধা পায়। দীর্ঘ ক্ষণ বিমানটিকে আকাশে চক্কর কাটতে হয়। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কিছু দিন চলতে পারে।
advertisement
5/6
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে।
advertisement
6/6
বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও। তবে মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি ! শনি ও রবিবার আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল