
দু জনের নামই বিবেচনাধীন ছিল৷ শেষ পর্যন্ত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় বৈধ ভোটার হিসেবে জায়গা পেল রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং আর এক তৃণমূল প্রার্থী কাজল শেখের নাম৷ শ্যামপুকুর কেন্দ্র থেকে এবারেও শশী পাঁজাকে প্রার্থী করেছে তৃণমূল৷ অন্যদিকে বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাজল শেখ৷ তবে এই দু জনের নাম তালিকায় উঠলেও দ্বিতীয় তালিকাতেও জায়গা পায়নি গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানির নাম৷ রাজ্যের প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডলের নাম তালিকা থেকে বাদই পড়েছে৷