TRENDING:

WB Panchayat Election 2023: জিতেও মার খেল তৃণমূল, কারা মারল? দাঁতনে বিরাট গণ্ডগোল!

Last Updated:

WB Panchayat Election 2023: ভোটের পর থেকেই শুরু শাসানি। ফল ঘোষণার পরই তৃণমূলের বাড়ি ভাঙচুরের অভিযোগ দাঁতনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন: ভোট মিটলেও মিটল না অশান্তি। এবার বিরোধীর আক্রমণের শিকার শাসকদলের কর্মীরা। ভোট পরবর্তী হিংসা শুরু। তৃণমূলের বাড়ি ঘর ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ। সিপিএমের আক্রমণের শিকার হলেন তৃণমূলের কয়েকজন। দাঁতন বিধানসভার ব্রাহ্মণখলিসা এলাকার ঘটনা।
বাড়ি ভাঙচুরের অভিযোগ
বাড়ি ভাঙচুরের অভিযোগ
advertisement

তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকার তিনটি বাড়িতে সিপিএমের লোকজন আক্রমণ চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাড়িতে আগুন ও বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের তিনজন। তাদের দাঁতনের খণ্ডরুই হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: যে এলাকা কাঁপত স্বামীর ভয়ে, সেই এলাকাতেই এবার স্ত্রীর জয়! বাংলার মাও-যুগের অবসান?

advertisement

তবে তৃণমূল এলাকায় জিতলেও কেন আক্রমণ তা স্পষ্ট নয়। তৃণমূলের বক্তব্য, কোনও পারিবারিক গণ্ডগোল নয়, রাজনৈতিক ভাবেই আক্রমণ চালানো হয়েছে। যারা আক্রমণ চালিয়েছে তাদের অনেকেই বিজেপি করত। পঞ্চায়েত নির্বাচনের আগে তারা সিপিআইএমের হাত ধরেন।

View More

আরও পড়ুন: সবুজে ঘেরা জলপাইগুড়ির জেলা পরিষদ ফের সবুজ, নজরে নতুন শাসক ‘সুন্দরী’!

দাঁতন ২ ব্লক তৃণমূলের সভাপতি ইফতেকার আলির বক্তব্য, ‘মঙ্গলবার রাতে বোমাবাজি, মারধরের ঘটনা ঘটায় বিজেপি। যারা পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিআইএমে যোগ দিয়েছিল।’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও সিপিআইএম। ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় যায় পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বুধবারও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
WB Panchayat Election 2023: জিতেও মার খেল তৃণমূল, কারা মারল? দাঁতনে বিরাট গণ্ডগোল!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল