TRENDING:

LPG Crisis: ফের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ, এবার গ্যাস সিলিন্ডার পেতে নাকাল ঘাটালের বাসিন্দারা! বাড়ছে বিক্ষোভ

Last Updated:

LPG Crisis: গ্যাস অফিসের সামনে ভোর থেকে ৫/৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা। জেলায় জেলায় গ্যাস সিলিন্ডার না পেয়ে হয়রানি তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গ্যাস অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন যেন করোনা সময়ের ছবি উঠে এসেছে গ্যাস অফিসের সামনে। গ্যাস অফিসের সামনে ভোর থেকে ৫/৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা। গ্রাহকদের অভিযোগ, গ্যাস বুক করতে সমস্যায় পড়তে হচ্ছে, তার উপর গ্যাস অফিসে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে সংগ্রহ করতে হচ্ছে রান্নার গ্যাস।
গ্যাসের লাইনে মানুষের ভিড় (ফাইল ছবি)
গ্যাসের লাইনে মানুষের ভিড় (ফাইল ছবি)
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা এলাকায় ইন্ডেন গ্যাস সার্ভিসের অফিস। সেই অফিসের সামনেই গ্রাহকদের লম্বা লাইন। গ্যাস অফিসের পক্ষ থেকে কোনও বক্তব্য না দিলেও তাঁরা জানাচ্ছেন প্রতিদিন দু-গাড়ি করে গ্যাস সাপ্লাই ছিল, এখন এক গাড়ি গ্যাস সাপ্লাই আসছে। তার ফলেই গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে। কবে মিটবে গ্রাহকদের হয়রানি কবে স্বাভাবিক হবে রান্নার গ্যাসের সরবরাহ তা নিয়ে উঠছে প্রশ্ন।

advertisement

আরও পড়ুন: রাজ্যে দুই বা তিন দফায় ভোট, দিনক্ষণ ঘোষণা আজ বিকেলেই! বিধানসভা নির্বাচনের বড় খবর

শনিবার গ্যাস না পেয়ে রাস্তা অবরোধ হয় পুরুলিয়া শহরে। রাস্তায় সিলিন্ডার রেখে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্যাস পেতে খালি সিলিন্ডার নিয়ে HP-র ডিস্ট্রিবিউটরের গোডাউনের সামনে কয়েকদিন ধরেই দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, এদিন সকালে গোডাউনে গেলে, সিলিন্ডার মিলবে না বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়। ক্ষুব্ধ এলাকাবাসী এরপরই জে কে কলেজ রোড অবরোধ করে। ২ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

advertisement

আরও পড়ুন: ‘মানুষের উদ্দীপনাই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে’, ব্রিগেড-শেষে সোশ্যাল মিডিয়ায় বেছে বেছে ছবি পোস্ট করে বার্তা প্রধানমন্ত্রীর

কোথাও অভিযোগ, অন লাইনে বুকিং করেও গ্যাস মিলছে না। কোথাও আবার অভিযোগ, অনলাইনে গ্যাস বুকিংই করা যাচ্ছে না। দুর্গাপুরের মুচিপাড়ায় এইচ পি ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে আজও রান্নার গ্যাসের জন্য শতাধিক মানুষের লাইন। রাত ৩টে থেকে লাইন দেন বেসরকারি সংস্থার কর্মী দেবব্রত চট্টোপাধ্যায়। সকালে ৯ টায় গ্যাসের অফিস খোলার পর প্রথম সিলিন্ডার পান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
LPG Crisis: ফের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ, এবার গ্যাস সিলিন্ডার পেতে নাকাল ঘাটালের বাসিন্দারা! বাড়ছে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল