TRENDING:

Road Accident: ৩৭ বছরে সব শেষ...! রক্তে ভাসল রাস্তা, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

Last Updated:

Accident Death: চণ্ডীপুর এলাকায় পৌঁছালে ডাম্পারটির বেপরোয়া ও অবহেলামূলক চালনার ফলে সেটি রাস্তার কাজে নিয়োজিত এক নির্মাণ শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাস্তা নির্মাণ শ্রমিকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক রাস্তা নির্মাণ শ্রমিকের। শনিবার সকাল প্রায় দশটা নাগাদ পিংলা থানার অন্তর্গত চণ্ডীপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
ভয়াবহ দুর্ঘটনা দিঘায়
ভয়াবহ দুর্ঘটনা দিঘায়
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্ডরুই এলাকা থেকে জলচাকের দিকে একটি ডাম্পার যাচ্ছিল। চণ্ডীপুর এলাকায় পৌঁছালে ডাম্পারটির বেপরোয়া ও অবহেলামূলক চালনার ফলে সেটি রাস্তার কাজে নিয়োজিত এক নির্মাণ শ্রমিককে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে শ্রমিকটি গুরুতরভাবে আহত হন।

আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?

advertisement

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের নাম মন্টু সর্দার (৩৭)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আগুইবনি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ

advertisement

ঘটনার পর দুর্ঘটনায় জড়িত ডাম্পারটিকে আটক করা হয়েছে এবং পিংলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বাম্পার ফলনই হল কাল ! ৫ টাকায় সজনে ডাঁটা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা, মাথায় হাত
আরও দেখুন

দিগ্বিজয় মাহালি

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Road Accident: ৩৭ বছরে সব শেষ...! রক্তে ভাসল রাস্তা, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল