আঁধার নামলেই জ্বলে ওঠে এই রেল স্টেশনের সাতরঙা আলো! এত ঝলমল... দর্শনীয় স্থান হয়ে উঠছে!
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
আঁধার নামলেই রঙিন আলোয় ঝলমল করছে জলপাইগুড়ি রোড স্টেশন। রাজবাড়ির আদলে তৈরি প্রবেশদ্বার বাড়াচ্ছে আকর্ষণ। ভিড় করছেন মানুষ, তুলছেন ছবি, করছেন ভিডিও। ‘অমৃত ভারত’ প্রকল্পে সাজানো এই স্টেশন এখন দর্শনীয় স্থান, যেখানে রাতের সৌন্দর্য উপভোগে প্রতিদিন জমছে ভিড়।
advertisement
1/5

আঁধার নামলেই সাতরঙা আলোয় এই সেজে উঠছে এই জায়গা! দলে দলে মানুষ ভিড় করছেন। মনে বহু কৌতুহল সকলের। কি হচ্ছে এখানে? কেন এত চোখ ধাঁধানো রঙিন আলোময় এই এলাকা? কেউ তুলছে সেলফি ,কেউ করছে ব্লগ। যেগুলি সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যেই বেশ ভাইরাল।
advertisement
2/5
সন্ধ্যা নামলেই যেন অন্য রূপে ধরা দিচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। আর আলো ঝলমলে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পরিবার, বন্ধু বা প্রিয়জনকে নিয়ে অনেকেই পৌঁছে যাচ্ছেন স্টেশনে শুধু এই নতুন সাজ কাছ থেকে দেখার জন্য। আসলে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে স্টেশনের প্রবেশদ্বার, যা তৈরি হয়েছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির আদলে।
advertisement
3/5
আলোর ছটায় সেই প্রবেশদ্বার যেন জীবন্ত হয়ে উঠছে। দূর থেকে দেখলে অনেকেই থমকে যাচ্ছেন স্টেশন না কি কোনও ঐতিহাসিক স্থাপনা! কিছুক্ষণের জন্য হলেও ভাবতে বাধ্য করবেই আপনাকে। স্বাভাবিকভাবেই তাই কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কেউ ব্যস্ত মোবাইলে ছবি তুলতে, কেউ আবার সেলফিতে বন্দি করছেন এই মুহূর্ত। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ছবিগুলি, যা আরও বেশি মানুষকে টানছে এখানে।
advertisement
4/5
রেলের ‘অমৃত ভারত’ প্রকল্পের অন্তর্গত এই স্টেশনের নবরূপায়ণ শহরবাসীর কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। বিগত বেশ কিছুদিন যাবত জলপাইগুড়ি রোড স্টেশন সৌন্দর্যায়নের কাজ চলছে জোর কদমে। সম্প্রতি প্রবেশদ্বারে রঙিন আলো জালানো হয়েছে।
advertisement
5/5
যা সুন্দর চোখে আরও কয়েক গুণ মাত্রায় বাড়িয়ে তুলেছে বলেই জানিয়েছেন জলপাইগুড়িবাসীর একাংশ। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের এই স্টেশন নিজেই এক দর্শনীয় স্থান সম গন্তব্যে পরিণত হয়েছে। তাই এই স্টেশনে শুধু রেল যাত্রীদের আনাগোনা চোখে পড়ে তা নয়, রাতের আলোয় সাধারণ মানুষ আসছেন সৌন্দর্য উপভোগ করতে সঙ্গে কিছু স্মৃতি মনের কুঠিরে জমিয়ে রাখতে!
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
আঁধার নামলেই জ্বলে ওঠে এই রেল স্টেশনের সাতরঙা আলো! এত ঝলমল... দর্শনীয় স্থান হয়ে উঠছে!