TRENDING:

Exepedition: দেশ-বিদেশে অভিযানের আগে সব দিকে প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলার অভি‌যাত্রী

Last Updated:

Expedition : যে কোনও রকমের অভিযানের আগে সব দিক থেকে প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন, এই কয়েকটি নিয়ম জানলে অভিযান আরও সহজ হতে পারে আপনার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি : অভিযান বা অ্যাডভেঞ্চার! বহু মানুষের সুপ্ত স্বপ্ন বটে, অথচ এই স্বপ্ন পূরণ হয় গুটি কয়েক মানুষের। বর্তমান সময়ে অভিযানের আগ্রহ এবং অভিযানকারীর সংখ্যা বেড়েছে। অভিযান মানে নতুন জানা বা ভিন্ন অভিজ্ঞতা। সেই দিক থেকে প্রতিটি অভিযানে অভিজ্ঞতা বিভিন্ন রকম হয়ে থাকে।
advertisement

দেশ – বিদেশে অভিযান কিভাবে সম্ভব এবং কেমন প্রস্তুতি প্রয়োজন, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন  এভারেস্ট জয়ী পর্বত আরোহী তথা বিভিন্ন দেশে অভিযানকারি মলয় মুখার্জি।

অভিযানে মূল মানসিক প্রস্তুতি। এটি অর্থের থেকেও বেশি প্রয়োজনীয় বলেও মনে করেন। প্রতিটি অভিযানের ক্ষেত্রে সেই স্থানের প্রতি সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। সেই স্থানের বর্তমান পরিস্থিতি এবং ভৌগোলিক দিকের উপর নজর রাখা প্রয়োজন বা জ্ঞান থাকা প্রয়োজন।

advertisement

একইসঙ্গে, বিদেশে অভিযানের ক্ষেত্রে সে দেশের রাজনৈতিক অবস্থান সম্পর্কে অবগত হওয়া দরকার। নিজ দেশ এবং সে দেশের সম্পর্ক কেমন সেইদিক গুরুত্ব দিয়ে অভিযান সিদ্ধান্ত হওয়া প্রয়োজন।

View More

আরও পড়ুন- ইডেনে কর্মকাণ্ডে ‘ক্ষেপে লাল’-গাভাস্কর, ক্রিকেটারদের খেলার মধ্যেই ‘এইসব’

যে কোনও অভিযানের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা। সেই সঙ্গে খুব সহজ ভার বা নিজে বহনযোগ্য সামগ্রী নিয়ে বেরিয়ে পড়া। সেখানকার আবহার দিক গুরুত্ব দিয়ে প্রস্তুতি। সেইসঙ্গে স্থানীয় খাবার গ্রহণের মানসিকতা।

advertisement

আরও পড়ুন- ‘রুলায়েগা কেয়া’- সেমিফাইনালে দলকে তুলে সঞ্জুর আবেগ ছুঁয়ে গেল সব মন, দেখুন

মানসিক প্রস্তুতি সবার ঊর্ধ্বে, বিদেশে অভিযানের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিক হল, সেই দেশকে সম্মান জানান, স্থানীয় খাবার থেকে পোশাক। সে দেশের স্থানীয় জিনিস’কে সম্মান জানিয়ে অভিযানের সামিল হওয়া প্রয়োজন বলে জানান, এভারেস্ট জয়ী অভিযানকারী মলয় মুখার্জি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশ-বিদেশে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলারই এক অভি‌যাত্রী
আরও দেখুন

এছাড়াও, এমন বেশ কিছু দিক রয়েছে যেগুলো একজন অভিযাত্রীর অভিযান সফলতার দিক থেকে গুরুত্বপূর্ণ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Exepedition: দেশ-বিদেশে অভিযানের আগে সব দিকে প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলার অভি‌যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল