advertisement

North Bengal Holi Weather Update: একটু একটু করে চড়ছে পারদ, উত্তরে হাওয়া অন্যদিকে ঘুরছে, ওয়েদার আপডেট

Last Updated:
North Bengal Holi Weather Update: দোলের আগে পারদ চড়ছে সমতলে, পাহাড়ে শীতের আমেজ, দুই আবহাওয়ার দ্বন্দ্বে রঙিন বাংলা!
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দোলের রঙে ভাসার আগেই আবহাওয়ার রঙ বদলে যাচ্ছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দোল পূর্ণিমার দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। বসন্তের মৃদু হাওয়া নয়, বরং গরমের আগাম ইঙ্গিতেই দক্ষিণবঙ্গের মানুষ হাঁসফাঁস করতে শুরু করেছে। কলকাতাসহ একাধিক জেলায় অস্বস্তিকর উষ্ণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দোলের রঙে ভাসার আগেই আবহাওয়ার রঙ বদলে যাচ্ছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দোল পূর্ণিমার দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। বসন্তের মৃদু হাওয়া নয়, বরং গরমের আগাম ইঙ্গিতেই দক্ষিণবঙ্গের মানুষ হাঁসফাঁস করতে শুরু করেছে। কলকাতাসহ একাধিক জেলায় অস্বস্তিকর উষ্ণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/5
উত্তরবঙ্গের সমতলেও বসন্ত বেশ চড়া মেজাজে। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা অনুযায়ী, মালদায় ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। জলপাইগুড়িতে ২৯.৬, কোচবিহারে ২৮.৯, আলিপুরদুয়ারে ২৮ এবং শিলিগুড়িতে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপমাত্রা ২৭ ডিগ্রির ঘরে। দোলের আগে এই উষ্ণ আবহাওয়া অনেকটাই আগাম গরমের বার্তা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উত্তরবঙ্গের সমতলেও বসন্ত বেশ চড়া মেজাজে। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা অনুযায়ী, মালদায় ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। জলপাইগুড়িতে ২৯.৬, কোচবিহারে ২৮.৯, আলিপুরদুয়ারে ২৮ এবং শিলিগুড়িতে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপমাত্রা ২৭ ডিগ্রির ঘরে। দোলের আগে এই উষ্ণ আবহাওয়া অনেকটাই আগাম গরমের বার্তা দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
তবে ছবিটা একেবারেই আলাদা পাহাড়ে। দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, আর কালিম্পংয়ে ১৭ ডিগ্রি। এখনো সেখানে শীতের আমেজ টিকে রয়েছে। সকালে-সন্ধ্যায় ঠান্ডা হাওয়া, কুয়াশার ছোঁয়া—সব মিলিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছেন পর্যটকেরা। বসন্তেও পাহাড় যেন শীতের স্মৃতি আঁকড়ে ধরে আছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
তবে ছবিটা একেবারেই আলাদা পাহাড়ে। দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, আর কালিম্পংয়ে ১৭ ডিগ্রি। এখনো সেখানে শীতের আমেজ টিকে রয়েছে। সকালে-সন্ধ্যায় ঠান্ডা হাওয়া, কুয়াশার ছোঁয়া—সব মিলিয়ে মনোরম পরিবেশ উপভোগ করছেন পর্যটকেরা। বসন্তেও পাহাড় যেন শীতের স্মৃতি আঁকড়ে ধরে আছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
কিন্তু সেই মনোরম আবহাওয়ার মধ্যেও রয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে দোলের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। হালকা বৃষ্টি ও দমকা হাওয়া উৎসবের আনন্দে সামান্য ব্যাঘাত ঘটাতে পারে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
কিন্তু সেই মনোরম আবহাওয়ার মধ্যেও রয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে দোলের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। হালকা বৃষ্টি ও দমকা হাওয়া উৎসবের আনন্দে সামান্য ব্যাঘাত ঘটাতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সব মিলিয়ে দোলের আগে বাংলার আবহাওয়ায় স্পষ্ট দ্বৈত ছবি—দক্ষিণে বাড়ছে গরমের অস্বস্তি, উত্তরে পাহাড়ে শীতের আমেজের সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। বসন্তের এই রঙ বদলের খেলায় প্রশ্ন উঠছে, এ বছর কি তবে বসন্তেই কড়া গরমের সূচনা? এখন নজর দোলের দিনের পারদের দিকে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সব মিলিয়ে দোলের আগে বাংলার আবহাওয়ায় স্পষ্ট দ্বৈত ছবি—দক্ষিণে বাড়ছে গরমের অস্বস্তি, উত্তরে পাহাড়ে শীতের আমেজের সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। বসন্তের এই রঙ বদলের খেলায় প্রশ্ন উঠছে, এ বছর কি তবে বসন্তেই কড়া গরমের সূচনা? এখন নজর দোলের দিনের পারদের দিকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement