advertisement

Newtown Toto Crisis: নিউ টাউনে টোটো বিতর্ক! অনলাইন বুকিং বাড়তেই সঙ্কটে অফলাইন চালকরা, ১ সপ্তাহের আল্টিমেটাম, বন্ধ হবে কি পরিষেবা?

Last Updated:
Newtown Toto Crisis: নিউ টাউনে অ্যাপ নির্ভর টোটো পরিষেবার জেরে রোজগার কমার অভিযোগ তুলেছেন অফলাইন চালকরা। এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে প্রশাসনকে সতর্ক করেছে সংগঠন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
1/6
ক্রমেই বাড়ছে অ্যাপ নির্ভর টোটো পরিষেবা। নিউটাউনের মত এলাকা গুলিতে বহুতল আবাসনের দোরগোড়ায় দ্রুত অনলাইন পরিষেবা পৌঁছে যাওয়ায় যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা বহু অংশে বেড়েছে এর। আর তাতেই চরম সঙ্কটে পড়েছেন অফলাইনে পরিষেবা দেওয়া টোটো চালকরা

2/6
তাঁদের অভিযোগ, রোজগার প্রায় তলানিতে ঠেকেছে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া এলাকায় কয়েক হাজার টোটো চালক রয়েছেন বলে সংগঠন সূত্রে দাবি। তাঁদের কথায়, আগে যেখানে নির্দিষ্ট স্ট্যান্ড থেকে নিয়মিত ভাড়া মিলত, এখন সেখানে যাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে টোটো বুক করছেন

3/6
ফলে স্ট্যান্ডে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত যাত্রী। এই পরিস্থিতিতে অ্যাপ নির্ভর ই-রিক্সা চলাচলে লাগাম টানার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অফলাইন টোটো চালকরা। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে

4/6
দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেওয়া হয়েছে। এমনকি প্রতীকীভাবে পরিষেবা বন্ধ রেখেও প্রতিবাদ জানানো হয়েছে বলে সংগঠনের সদস্যরা জানান। চালকদের বক্তব্য, বর্তমান ভাড়ায় সংসার চালানো দুষ্কর হয়ে উঠছে

5/6
অনিয়ন্ত্রিত অ্যাপ পরিষেবার কারণে ভাড়া কমে যাচ্ছে এবং প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় আয় কমছে। তাঁদের দাবি, নির্দিষ্ট নিয়ম ও নীতির আওতায় অ্যাপ নির্ভর টোটো চালানো হোক। অন্যদিকে, যাত্রীদের একাংশের মত, অ্যাপের মাধ্যমে গাড়ি বুকিং সহজ ও স্বচ্ছ হওয়ায় সুবিধা হচ্ছে। ভাড়া আগে থেকেই জানা যায় এবং বাড়ির সামনে গাড়ি পাওয়া যায়, এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে

6/6
এই পরিস্থিতিতে অনলাইন ও অফলাইন টোটো চালকদের মধ্যে সমাধান সূত্র খুঁজতে কী পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন, এখন সেদিকেই নজর সকলের। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানিয়েছে নিউ টাউন এলাকার টোটো সংগঠনের তরফে