advertisement

Holi 2026 IMD Weather Update: দোল-হোলিতে খামখেয়ালি ওয়েদার! কলকাতা-সহ দক্ষিণে শুষ্ক গরম, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Last Updated:
Holi 2026 IMD Weather Update: হোলি ও দোলের সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ায় উষ্ণতার ছোঁয়া থাকলেও তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামীকাল হোলির সকালে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
1/5
হোলি ও দোল উৎসবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আগামীকাল হোলির সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে।

2/5
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু জেলায় অনেকটা বেড়ে গেছে।

3/5
আগামীকাল সেই তাপমাত্রা সামান্য কমবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে; সামান্য উপরেও থাকতে পারে দু এক জেলায়। আগামী দুদিন উষ্ণতার ছোঁয়া থাকবে। তবে চরম গরমের সম্ভাবনাও নেই।

4/5
উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা থাকবে দার্জিলিঙে। আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরভাগে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়।

5/5
কুয়াশার সম্ভাবনা থাকতে পারে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায়। দুদিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।