TRENDING:

Success Story: টুলের ওপরে অবিশ্বাস্য সব কসরত, যোগাসনে এই খুদে পড়ুয়া এখন সকলের আইডল! সাহস দেখে আপনিও সেলাম ঠুকবেন

Last Updated:

West Medinipur Success Story: দ্বিতীয় শ্রেণীর ছাত্র অদ্রীশ মাইতির যোগাসনের দজ্ঞতা দেখে চোখ কপালে উঠবে। একটি ছোট্ট কাঠের টুলের ওপরে সে দেখাতে পারে নানা রকমের শারীরিক কসরত। নিয়মিত অনুশীনের জেরে একাধিক বড় মঞ্চ থেকে পুরস্কারও ছিনিয়ে এনেছে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সামান্য ছোট্ট একটি ছেলে। মনে তার ভয়ডর বেশ কম। ছোট্ট একটি কাঠের টুল, আর তার ওপর দাঁড়িয়েই একের পর এক কঠিন যোগাসন। এই দৃশ্য দেখলে অবাক হতেই হয়। মাত্র আট বছর বয়সে এমন অসাধারণ দক্ষতা দেখিয়ে সকলের নজর কেড়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি এলাকার বাসিন্দা অদ্রীশ মাইতি। বর্তমানে দ্বিতীয় শ্রেণীর ছাত্র অদ্রীশ একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করে।
advertisement

পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি চমক জাগিয়েছে তার যোগব্যায়ামের প্রতিভা। সাধারণত যোগা ম্যাটের ওপর অনুশীলন করলেও, অদ্রীশ এখন কাঠের ছোট্ট টুলের ওপর দাঁড়িয়ে নিখুঁতভাবে বিভিন্ন যোগাসন করতে পারে। যেকোনও আর্টিস্টিক যোগাতে তার নিখুঁত জ্ঞান। জানা গিয়েছে, মাত্র চার বছর বয়স থেকেই তার যোগব্যায়ামের প্রশিক্ষণ শুরু হয়। বাবা-মায়ের উদ্যোগেই প্রথমে শরীর সুস্থ রাখার জন্য এই প্রশিক্ষণে ভর্তি করা হয় তাকে।

advertisement

আরও পড়ুন: টাকির মিনি সুন্দরবনে আসতে পারে বড়সড চমক, দাবি পূরণ হলে বদলে যাবে পুরো ছবি! সবুজ সংকেতের অপেক্ষায় সবাই

ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে সে রপ্ত করে ফেলে কঠিন সব যোগাসন। ইতিমধ্যেই রাজ্য স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিতেছে অদ্রীশ। তার বাবা সৌরভ মাইতি একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং মা তনুশ্রী পেশায় শিক্ষিকা। বাড়িতে অনুশীলনের সময় বাবাই তাকে সহযোগিতা করেন। প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে চলে তার নিয়মিত প্র্যাকটিস।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একসময় ছিল SUCI-এর ‘দুর্গ’! টানা ৩৪ বছর... সেই জয়নগর থেকে এবার কাকে প্রার্থী করল বামফ্রন্ট?
আরও দেখুন

অদ্রীশের শরীরের নমনীয়তা এতটাই বেশি যে তাকে দেখে মনে হয় শরীরে যেন কোনও বাধা নেই। মাটিতে, ম্যাটে কিংবা টুলের ওপর, সব জায়গাতেই সে সমান দক্ষতায় যোগাসন করতে পারে। তার এই সাহসী ও ঝুঁকিপূর্ণ পারফরম্যান্স ইতিমধ্যেই সকলকে মুগ্ধ করেছে। এত কম বয়সে এমন প্রতিভা শুধু পরিবারের নয়, গোটা এলাকার গর্ব। স্থানীয় বাসিন্দারা অদ্রীশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে ভবিষ্যতে সে বড় মঞ্চেও নিজের প্রতিভার ছাপ রাখতে পারবে, এমনটাই মনে করছেন সকলে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: টুলের ওপরে অবিশ্বাস্য সব কসরত, যোগাসনে এই খুদে পড়ুয়া এখন সকলের আইডল! সাহস দেখে আপনিও সেলাম ঠুকবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল