TRENDING:

Snake Lover: লোকে বলে 'স্নেক ম্যান', বিষধরের প্রাণ বাঁচাতে জলের মতো নিজের টাকা খরচ করেন এই যুবক! কাণ্ড দেখে আপনার গায়ে কাঁটা দেবে

Last Updated:

West Medinipur Snake Lover: কোনও সাপ বিপদে পড়লেই ছুটে যান দেবরাজ চক্রবর্তী। তিনি কোনও বন কর্মী বা পেশাগত সাপ উদ্ধারকারী নন। নিজের টাকা খরচ করে সাপ উদ্ধার করতে ছুটে বেড়ান তিনি। চলে যান পড়শি রাজ্যেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: ভয়কে জয় করাই যার নেশা, আর একটি প্রাণ বাঁচানই যার একমাত্র লক্ষ্য, তিনি পশ্চিম মেদিনীপুরের দেবরাজ চক্রবর্তী। পেশায় ওয়েল্ডিং কর্মী, কিন্তু নেশায় এবং মননে একজন প্রকৃতিপ্রেমী সাপ উদ্ধারকর্মী। ছোটবেলায় টেলিভিশনে বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণমূলক অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। সেই অনুপ্রেরণাই আজ তাকে নিয়ে গিয়েছে এক অন্য উচ্চতায়। এখন মেদিনীপুর জেলায় এক অন্যতম নাম দেবরাজ। না তিনি কোনও বন কর্মী, না তিনি সাপ উদ্ধার করে কিছু পারিশ্রমিক পান!
advertisement

দেবরাজের কাছে সাপ মানে ভয়ের প্রতীক নয়, বরং প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। গভীর কুয়ো, বাড়ির ছাদ, কিংবা জালে আটকে পড়া বিষধর সাপ, যেখান থেকে খবর পান, সেখানেই ছুটে যান তিনি। কখনও ৫০, ৬০, ৭০ কিলোমিটার, আবার কখনও ১২০ কিলোমিটার দূরেও পৌঁছে গিয়েছেন শুধুমাত্র একটি সাপকে বাঁচাতে। বিষধর সাপ উদ্ধার করে তার শুশ্রূষা করে জঙ্গলে ছেড়ে দেওয়াই তার একমাত্র লক্ষ্য। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এমনকি পার্শ্ববর্তী ওড়িশাতেও তাঁর পরিচিতি রয়েছে। প্রতিদিনই একাধিক সাপ উদ্ধার করে তিনি প্রাথমিক শুশ্রূষার পর জঙ্গলে ছেড়ে দেন।

advertisement

আরও পড়ুন: শতবর্ষ প্রাচীন ছিন্নমস্তা মন্দিরের আমূল ভোলবদল, বিষ্ণুপুর ভ্রমণে এবার মাস্ট ভিজিট এই জায়গা! দেখে মুগ্ধ পর্যটকরা

কখনও আবার নিজের কাজও বাদ দিয়ে ছুটে গিয়েছেন সাপ উদ্ধারের নেশায়। তাঁর এই কাজের জন্য কোনও পারিশ্রমিক নেই। যাতায়াত খরচ থেকে শুরু করে সরঞ্জামের ব্যয়, সবটাই বহন করেন নিজের কষ্টার্জিত অর্থে। দেবরাজের হাতেও ফুটে উঠেছে তার ভালবাসার প্রতীক, সাপের ট্যাটু। দেব-দেবীর ছবি নয়, তার শরীরে জায়গা পেয়েছে প্রকৃতির এই অবহেলিত প্রাণী। তিনি শুধু সাপ উদ্ধারই করেন না, মানুষকেও সচেতন করেন। অনেক সময় ভয়ে সাধারণ মানুষ সাপ মেরে ফেলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

দেবরাজ বোঝান, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি উদ্ধার অভিযানে থাকে জীবনের ঝুঁকি। তবুও কোনও ভয় তাকে দমাতে পারে না। তার বিশ্বাস, মানুষকে যেমন বাঁচানোর দায়িত্ব রয়েছে, তেমনই বন্য প্রাণীকেও রক্ষা করা মানবিক কর্তব্য। নিজের সীমিত সামর্থ্য নিয়েই তিনি এগিয়ে চলেছেন এক অনন্য পরিবেশ আন্দোলনে। দেবরাজ চক্রবর্তীর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। যা প্রমান করে দেয়, ভালবাসা আর সাহস থাকলে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Snake Lover: লোকে বলে 'স্নেক ম্যান', বিষধরের প্রাণ বাঁচাতে জলের মতো নিজের টাকা খরচ করেন এই যুবক! কাণ্ড দেখে আপনার গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল