TRENDING:

Agriculture News: মেদিনীপুরের বালি মাটিতে ফলছে সোনার ফসল! মালামাল চাষিরা, প্রাকৃতিক সীমাবদ্ধতাকে জয় করে আয়ের নয়া দিশা

Last Updated:

Agriculture News: প্রাকৃতিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে আয়ের নতুন সম্ভাবনার পথ খুঁজে পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের চাষিরা। সুবর্ণরেখা নদী তীরবর্তী বালি মাটিতে সবজি চাষ করে দ্বি'গুণ আয় করছেন চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিম মেদিনীপুর জেলা মূলত কৃষিনির্ভর। জেলার গড়বেতা ও চন্দ্রকোনা অঞ্চলে যেখানে আলু চাষ প্রধান জীবিকা, সেখানে জেলার অন্য প্রান্তে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ে। বাংলা-ওড়িশা সীমান্তবর্তী দাঁতন ও কেশিয়াড়ি ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় কৃষকদের প্রধান ভরসা এখন সবজি চাষ।
advertisement

কেশিয়াড়ির ভসরা, আমিলাশাই এবং দাঁতনের বড়া-সহ একাধিক গ্রামে নদীর ধারে বালি মাটির আধিক্যের কারণে ধান চাষ তেমন সম্ভব হয় না। ফলে কৃষকেরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন সবজি চাষ। মরশুম অনুযায়ী লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, শসা, ঝিঙে-সহ নানা ধরনের সবজি ফলিয়ে ভালই লাভ করছেন তাঁরা।

আরও পড়ুনঃ কয়েক মিনিটের ঝড়ে সব শেষ! অন্ধকারে থেমে গেল চিকিৎসা, অক্সিজেনের অভাব ছটফট করে মৃত্যু

advertisement

স্থানীয় কৃষকদের কথায়, কম জল এবং তুলনামূলক কম খরচে সবজি চাষ করা সম্ভব। পাশাপাশি দ্রুত ফলন হওয়ায় বছরে একাধিকবার চাষ করা যায়, যা আয়ের দিক থেকেও লাভজনক। উৎপাদিত সবজি জেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি হওয়ার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও রফতানি করা হয়। এর ফলে কৃষকদের আয়ের পরিধি আরও বেড়েছে।

View More

আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে, এরই মাঝে মথুরাপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ

advertisement

অনেক কৃষকই জানিয়েছেন, আগে শুধুমাত্র এক ফসলের উপর নির্ভর করে সংসার চালানো কঠিন ছিল। কিন্তু এখন সবজি চাষের মাধ্যমে সারা বছরই কিছু না কিছু আয় হচ্ছে। ফলে পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
আরও দেখুন

বিশেষজ্ঞদের মতে, নদী তীরবর্তী এই বালি মাটিতে সবজি চাষের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এই অঞ্চল আরও বড় কৃষি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, প্রাকৃতিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার পথ খুঁজে পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের এই সবজি চাষিরা। তাঁদের এই উদ্যোগ অন্য এলাকাতেও অনুপ্রেরণা জোগাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: মেদিনীপুরের বালি মাটিতে ফলছে সোনার ফসল! মালামাল চাষিরা, প্রাকৃতিক সীমাবদ্ধতাকে জয় করে আয়ের নয়া দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল