TMC Gautam Deb: গৌতম দেবের জন্য গান গাইলেন নচিকেতা-ধানসিঁড়ি! প্রকাশ পেল "শিলিগুড়ির সূর্য" নামক সেই গান
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Salmali Das
Last Updated:
TMC Gautam Deb: তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে নচিকেতা চক্রবর্তী ও ধানসিঁড়ি চক্রবর্তীর কণ্ঠে প্রকাশ পেল থিম সং “শিলিগুড়ির সূর্য”, যা ভোট প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বিধানসভা ভোটের আগে শিলিগুড়ির রাজনৈতিক ময়দানে তৈরি হল এবার নতুন সংযোজন। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তী ও তাঁর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর কন্ঠে তৈরি হয়েছে থিম সং "শিলিগুড়ির সূর্য"। ভোট প্রচারের মাঝে ইতিমধ্যে এই গান চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
advertisement
2/5
সূত্র মারফত জানা গিয়েছে, গত সপ্তাহের বুধবার থেকে এই গানের রেকর্ডিং শুরু হয় এবং দু-তিন দিনের মধ্যেই রেকর্ডিং সম্পূর্ণ হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া এই গানকে ঘিরে দলীয় মহলে যেমন উচ্ছ্বাস তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল তৈরি হয়েছে ব্যাপক। গানের অন্যতম লাইন - "হাত ধরে মানুষের দলে, মেজাজে সূর্য পথ চলে"-ইতিমধ্যেই প্রচারের মূল বার্তা এই গানের মধ্য দিয়ে সামনে এসেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
সোমবার শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভায় এই গানের প্রথম ঝলক প্রকাশ পায়। গৌতম দেবের সমর্থনে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই জনসভায় অভিষেক মঞ্চে ওঠার আগেই এলইডি স্ক্রিনে দেখানো হয় এই গানটি। গানটির প্রথম ঝলক জনসমক্ষে আসতেই তা ব্যাপক সাড়া ফেলে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
উল্লেখযোগ্য ভাবে শিলিগুড়ির সঙ্গে নচিকেতার সম্পর্ক বহু পুরনো। ২০১৪ সালে শিলিগুড়ি কার্নিভালের সময় "মাথার ওপর পাহাড়, নিচে তিস্তা নদী" গানটি শহরবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই সময় প্রশাসক বোর্ডে প্রধান ছিলেন গৌতম দেব, তখন থেকেই নচিকেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তীতে উত্তরবঙ্গ উৎসব সহ একাধিক অনুষ্ঠানে গৌতম দেবের আমন্ত্রণে শিলিগুড়িতে আসেন নচিকেতা চক্রবর্তী।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
এবার সেই সম্পর্ক যেন ভোটের ময়দানে এক আলাদা রূপ পেল। বিজেপির বিদায় বিধায়ক শংকর ঘোষের বিরুদ্ধে লড়াইয়ে নেমে গৌতম দেবের প্রচারে এই গান বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। খুব শীঘ্রই গানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রকাশ পাবে, যা শিলিগুড়ির ভোট যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে চলেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
TMC Gautam Deb: গৌতম দেবের জন্য গান গাইলেন নচিকেতা-ধানসিঁড়ি! প্রকাশ পেল "শিলিগুড়ির সূর্য" নামক সেই গান