আসন্ন বিধানসভা ভোটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, গত ১৫-২০ বছর ধরে ওই কাজ করেননি অনেক বিএলও। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী, ভোটার স্লিপ বিলি করা তাঁদেরই কাজ। ফলে এ বার তাঁদের তা করতে হবে।
advertisement
এদিকে জাতীয় নির্বাচন কমিশনের ফের চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। বিএল, ইআরও এবং এইআরও-দের অবিলম্বে সাম্মানিক টাকা ছাড়তে বলল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে। এর আগেও টাকা দেওয়ার কথা বলা হলেও সেই বিষয়ে পদক্ষেপ করেনি রাজ্য সরকার। তাই মুখ্যসচিবকে ফের চিঠি দিয়ে সেই নির্দেশিকার কথা মনে করিয়ে আবারও এসআইআর-এর কাজের সঙ্গে যুক্ত বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও সুপারভাইজারদের অবিলম্বে টাকা দিতে বলল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে।
