ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
February Minimum Temperature Record In West Bengal: হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অন্তত দুই ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ, কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উইকেন্ডে বাড়ল শীতের আমেজ। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ গত ১০ বছরে ২০২১ সালে সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে বেশি নেমেছিল ফেব্রুয়ারিতে। সেবছর তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ১০ বছরে এই তাপমাত্রার আর কোনও রেকর্ড ধারে কাছেও নেই !
দেখে নেওয়া যাক কয়েকটি উল্লেখযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা ফেব্রুয়ারিতে:-
advertisement
★২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
★২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সেটা ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম দিন।
advertisement
★২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
★২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ফের পারদ পতনের রেকর্ড। ১ ফেব্রুয়ারি তাপমাত্রা নেমেছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে।
★২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে।
★২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
সোমবার, মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার ও মঙ্গলবার পর্যন্ত দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2026 10:48 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন










