West Bengal Weather Update: উইকেন্ডে বাড়ল শীতের আমেজ ! শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মাঘ ফুরিয়ে এল প্রায়। শীতেও ভাটা পড়ে গিয়েছিল। কিন্তু ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে।
উইকেন্ডে বাড়ল শীতের আমেজ। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা। সোমবার বা মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
মাঘ ফুরিয়ে এল প্রায়। শীতেও ভাটা পড়ে গিয়েছিল। কিন্তু ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে তাপমাত্রা কমতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র ফের ফিরতে পারে শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অন্তত দুই ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ, কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ।
advertisement
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে।
advertisement
advertisement
advertisement
কলকাতায়, আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।







