SIR আবহে রেলে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা বাধ্যতামূলক ! বাংলাদেশ, নেপাল সীমান্তে এই ব্যবস্থা আরও কড়াকড়ি করার নির্দেশ
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া। অভিযোগ, সীমান্তের নজরদারি এড়িয়ে অনেকে বাংলাদেশ বা নেপাল থেকে ভারতে ঢুকে পড়ছেন। তা ঠেকাতে এ বার ট্রেনেও কড়াকড়ি শুরু হচ্ছে।
আবীর ঘোষাল, কলকাতা: নয়া নির্দেশিকায় উল্লেখ ৷ বিশেষ নজর দিতে হবে নেপাল, বাংলাদেশ-সহ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতে। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার অপসারণের পর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতো নেই । পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া। অভিযোগ, সীমান্তের নজরদারি এড়িয়ে অনেকে বাংলাদেশ বা নেপাল থেকে ভারতে ঢুকে পড়ছেন। তা ঠেকাতে এ বার ট্রেনেও কড়াকড়ি শুরু হচ্ছে।
দূরপাল্লার ট্রেনে রিজ়ার্ভ টিকিট থাকলে পরিচয়পত্রের আসল কপি সঙ্গে রাখতে হয়। এটা রেলের পুরনো নিয়ম। কিন্তু যাত্রীদের একাংশ বলছেন, প্রায় কোনও জায়গাতেই পরিচয়পত্র যাচাই করা হয় না। কেবল টিকিট যাচাই করে ছেড়ে দেওয়া হয়। এবার কেন্দ্রীয় রেল বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে পুরনো নিয়ম স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিয়ম কঠোর ভাবে মানতে হবে।
advertisement
advertisement

রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট কাটলেই যাত্রার সময় সঙ্গে আসল পরিচয়পত্র রাখতে হয়। একসঙ্গে একাধিক যাত্রী থাকলে যে কোনও এক জনের পরিচয়পত্র যাচাই করলেও চলে। কিন্তু তা যদি না-থাকে, তবে সকল যাত্রীকে ‘টিকিটহীন’ হিসাবে ধরে নেওয়ার কথা এবং সেই অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা। এ ছাড়াও, যাঁরা বিশেষ কোনও ছাড়ে বা বিশেষ কোনও ক্যাটেগরিভুক্ত হিসাবে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটেন, তাঁদের সংশ্লিষ্ট প্রমাণপত্র সঙ্গে রাখতে হয়। তা-ও টিকিট পরীক্ষকের যাচাই করার কথা।
advertisement
রেল জানিয়েছে, এ বার থেকে দেশের সর্বত্র দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের যাত্রীদের পরিচয়পত্র বাধ্যতামূলক ভাবে যাচাই করা হবে। বিশেষ নজর দেওয়া হবে ভারত-নেপাল, ভারত-বাংলাদেশের মতো আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা।
উত্তরবঙ্গের একাধিক জায়গায়, মালদহ, মুর্শিদাবাদ যাওয়ার জন্য ট্রেন বাংলাদেশ এবং নেপাল উভয় সীমান্তের কাছাকাছি দিতেই যাতায়াত করে। ফলে এই অঞ্চলেও রেলের নিয়ম কঠোর ভাবে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2026 9:35 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR আবহে রেলে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা বাধ্যতামূলক ! বাংলাদেশ, নেপাল সীমান্তে এই ব্যবস্থা আরও কড়াকড়ি করার নির্দেশ









