TRENDING:

SIR Final List: এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য! মুর্শিদাবাদের একই বুথে 'বিচারাধীন' ৩৯৯, কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

Murshidabad SIR Final List: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় মুর্শিদাবাদের এক বুথেই ৩৯৯ ভোটারের নাম নিয়ে তৈরি হল ধোঁয়াশা। কেন এই বিপুল সংখ্যক নাম 'আন্ডার এডজুডিকেশন' তালিকায়? উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলাতে এসআইআর ভোটার তালিকায় নাম প্রকাশের পর দেখা যাচ্ছে বিভিন্ন চিত্র। কোথাও নাম বাদ কোথাও বাবার নামের জায়গায় গ্রামের নাম। তবে এবার একসঙ্গে ৩৯৯ জনের নাম বিচারাধীনের তালিকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছে গ্রাম জুড়ে। যদিও আতঙ্কিত না হওয়ার বার্তা প্রশাসনের।
advertisement

মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের স্বরুপপুর গ্রাম পঞ্চায়েতের। এই গ্রাম পঞ্চায়েতের মধ্য স্বরুপপুর গ্রামের ৭০ নম্বর বুথের ৩৯৯ জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। তারা প্রত্যেকেই হেয়ারিং-এর গিয়েছিল এবং সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও এই অবস্থা বলে দাবি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গ্রামবাসীদের দাবি, “যতদিন না ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং আমরা ভোট দেওয়ার অধিকার না পাচ্ছি ততদিন যেন নির্বাচন ঘোষণা না হয়।”

advertisement

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর! রবিবার অণ্ডাল-সিউড়ি-অণ্ডাল স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, রইল সময়সূচী 

যদিও জেলা প্রশাসন জানিয়েছেন, “আমাদের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে। তবে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে তার নথিপত্র আবার খতিয়ে দেখা হবে।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ বহু মেয়ের অনুপ্রেরণা পুরুলিয়ার নীলিমা, গর্বিত পরিবার!
আরও দেখুন

গত ২৮ ফেব্রুয়ারি, SIR প্রক্রিয়া শেষে রাজ্যে প্রকাশিত হয়েছে ফাইনাল ভোটার লিস্ট। এই তালিকায় রয়েছে ৩টি ক্যাটেগরি। বৈধ ভোটার, যাঁদের নামের পাশে কিছু লেখা নেই অর্থাৎ তাঁরা স্বাভাবিক ভাবেই ভোট দিতে পারবেন। দ্বিতীয় ক্যাটেগরি হল, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’, অর্থাৎ তাঁদের মামলা বিচারাধীন। তাঁদের জন্য ধীরে ধীরে বের হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরপর তৃতীয় তালিকা হল, ‘ডিলিটেড’। এই ক্যাটেগরিতে নাম থাকার অর্থ ভোটার তালিকা থেকে বাদ পড়া, অর্থাৎ তাঁরা আর ভোট দিতে পারবেন না। কিন্তু, জীবিত হওয়া সত্ত্বেও মৃত হিসেবে এই ‘ডিলিটেড’ নাম থাকলে, নতুন করে আবেদনের সুযোগ রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR Final List: এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য! মুর্শিদাবাদের একই বুথে 'বিচারাধীন' ৩৯৯, কারণ নিয়ে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল