TRENDING:

Digha Tourism: গোয়ার মজা এবার দিঘায়! প্রমোদতরীতে নাচ-গান-খাওয়াদাওয়ার এলাহী আয়োজন, অ্যাডভেঞ্চারের শুরু কবে থেকে-ভাড়া কেমন জানুন...

Last Updated:
Digha Tourism: দিঘা ভ্রমণে যোগ হচ্ছে নতুন আকর্ষণ। চম্পা খাল জেটি থেকে শিগগিরই চালু হতে পারে ‘এমভি নিবেদিতা’ ক্রুজ পরিষেবা। নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমুদ্র ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন পর্যটকেরা
advertisement
1/7
গোয়ার মজা এবার দিঘায়! প্রমোদতরীতে সমুদ্রবক্ষে নাচ-খাওয়া দাওয়া, জানুন কবে থেকে
এবার দিঘা ভ্রমণ অপেক্ষা করছে এক বিশেষ চমক। নাচ-গান ও খানাপিনার আসর সহ সমুদ্রবিলাসের এলাহি ব্যবস্থা। পর্যটকদের নতুন অভিজ্ঞতা দিতে দিঘায় চালু হতে চলেছে আকর্ষণীয় ক্রুজ পরিষেবা। সূত্রের খবর, চলতি মাসের মধ্যেই ক্রুজ পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিঘা সংলগ্ন পূর্ব মুকুন্দপুর এলাকায় চম্পা খালের ধারে জেটিতে নোঙর করে রাখা হয়েছে এই জলযানটি। নতুন এই উদ্যোগ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
advertisement
2/7
এই প্রমোদতরী চালুর উদ্যোগ নিয়েছে দিঘা-শঙ্করপুর পর্ষদ বা ডিএসডিএ। পর্যটকদের ওঠানামার সুবিধার জন্য চম্পা খালের জেটিতে পন্টুন জেটি ও গ্যাংওয়ে তৈরি করা হয়েছে। মেরিন ড্রাইভের পাশের রাস্তা থেকে জেটি পর্যন্ত একটি দীর্ঘ কাঠের ব্রিজও নির্মাণ করা হয়েছে। ব্রিজজুড়ে বসানো হয়েছে একাধিক পথবাতি। ফলে সন্ধ্যার পরেও সহজে যাতায়াত করা যাবে। ডিএসডিএ নিযুক্ত একটি ঠিকাদার সংস্থা পুরো প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। পিপিপি মডেলেই পরিচালিত হবে এই ক্রুজ পরিষেবা।
advertisement
3/7
এর আগে পরিবহণ দফতরের এই জলযানটি হলদিয়া থেকে দিঘায় আনা হয়। পরে ডিএসডিএ টেন্ডারের মাধ্যমে একটি বেসরকারি সংস্থাকে পরিচালনার দায়িত্ব দেয়। এরপর ধাপে ধাপে জেটি, গ্যাংওয়ে ও অন্যান্য অবকাঠামো তৈরি করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে চম্পা খাল ও সংলগ্ন সমুদ্র এলাকায় কয়েকবার পরীক্ষামূলক যাত্রাও করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও যাত্রার স্থিতিশীলতা খতিয়ে দেখা হয়েছে। পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়ার পরই পরিষেবা চালুর প্রস্তুতি আরও জোরদার করা হয়।
advertisement
4/7
জেটি পর্যন্ত যাওয়ার রাস্তা আগে কাঁচা ছিল। বর্ষায় চলাচলে সমস্যা হতো। সেই সমস্যার সমাধান করে এখন পাকা রাস্তা তৈরি করা হয়েছে। ফলে পর্যটকদের যাতায়াতে আর অসুবিধা থাকবে না। পাশাপাশি জেটি এলাকাকে আরও আকর্ষণীয় করে সাজানো হয়েছে। চারপাশে বসানো হয়েছে আলো ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা। রাতের সময় পুরো এলাকা রঙিন আলোকসজ্জায় সেজে উঠবে। এবার দিঘায় এলে সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা পাবে পর্যটকরা।
advertisement
5/7
আধুনিক সুবিধা দিয়ে সাজানো হয়েছে এই প্রমোদতরী। এখানে থাকবে উন্নত মানের সাউন্ড সিস্টেম। পর্যটকদের জন্য নাচ-গান ও বিনোদনের আয়োজন থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। রাতের বেলায় আলোয় সাজানো ক্রুজ সমুদ্রে ভেসে বিশেষ পরিবেশ তৈরি করবে। ফলে ভ্রমণের সঙ্গে বিনোদনেরও পূর্ণ স্বাদ পাবেন পর্যটকেরা।
advertisement
6/7
প্রতিটি সফরের সময় নির্ধারিত হয়েছে প্রায় এক ঘণ্টা। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি ট্রিপ চালানোর পরিকল্পনা রয়েছে। প্রমোদতরীর দু'ডেকে মোট ৮০ জন যাত্রী বসতে পারবেন। ভ্রমণের সময় এলইডি স্ক্রিনে দিঘার উন্নয়নমূলক তথ্যচিত্র দেখানো হবে। এতে পর্যটকেরা দিঘা ও আশপাশের এলাকা সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। ভাড়ার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। স্পট বুকিংয়ের পাশাপাশি অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও রাখা হবে বলে জানা গেছে।
advertisement
7/7
দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্তা প্রদীপ দাস বলেন, প্রমোদতরী চালুর জন্য প্রয়োজনীয় সব পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। জেটি, গ্যাংওয়ে, আলো ও নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। পরীক্ষামূলক যাত্রাও সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন প্রশাসনের চূড়ান্ত অনুমতির অপেক্ষা করা হচ্ছে। সবুজ সঙ্কেত মিললেই খুব শিগগিরই পর্যটকদের জন্য ‘এমভি নিবেদিতা’ প্রমোদতরী পরিষেবা চালু করে দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Digha Tourism: গোয়ার মজা এবার দিঘায়! প্রমোদতরীতে নাচ-গান-খাওয়াদাওয়ার এলাহী আয়োজন, অ্যাডভেঞ্চারের শুরু কবে থেকে-ভাড়া কেমন জানুন...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল