TRENDING:

এসআইআর তালিকায় নাম বাদ খোদ কাউন্সিলরের! বাদ গেল তাঁর মায়ের নাম‌ও

Last Updated:

West Bengal SIR List: প্রকাশ্যে আনল তৃণমূল, নৈহাটিতে কাউন্সিলার সহ ৮৪ বছরের মায়ের নাম ডিলিট নতুন ভোটার তালিকায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে এদিন প্রকাশ পাওয়া নতুন ভোটার তালিকা ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। এলাকার আদি বাসিন্দা এবং সমস্ত ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে শুধু এক জনপ্রতিনিধির বিরুদ্ধেই নয়, বরং তাঁর ৮৪ বছরের মা কেও ডিলিটেড দেখানো হয়েছে।
জনপ্রতিনিধি
জনপ্রতিনিধি
advertisement

জানা গিয়েছে, নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার। অভিযোগ, সদ্য প্রকাশিত ভোটার তালিকায় তাঁর এবং তাঁর মা আরতি সরকারের নাম ‘ডিলিটেড’ দেখাচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস-এর তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হয়। দলীয় নেতৃত্বের দাবি, যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও এভাবে নাম বাদ পড়ায় নির্বাচন কমিশনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘আফগানিস্তানে’ ভারতীয় ৫০০ টাকার ‘মূল্য’ কত হবে জানেন…? চমকাবেন শুনলেই ‘উত্তর’!

সুশান্ত সরকার জানান, শুধু তাঁর ও তাঁর মায়ের নামই নয়, তাঁর বাবার নামও ভোটার তালিকায় না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে আগেই। বাবার নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য তিনি ৬ নম্বর ফর্ম পূরণও করেছেন। তবে এখনও পর্যন্ত বাবার নাম তালিকায় যুক্ত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন।এছাড়াও তিনি দাবি করেছেন, তাঁর বুথে মোট ৭৪ জন ভোটারের নাম ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হয়েছে।

advertisement

View More

এত সংখ্যক নাম একসঙ্গে বাদ পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও। সুশান্ত সরকারের কথায়, আমরা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছি, নিয়মিত ভোট দিয়ে আসছি। হঠাৎ করে ভোটার তালিকায় নাম মুছে যাওয়ার এই ব্যাপারটা তিনি চক্রান্ত হিসেবেই দেখছেন। এদিকে প্রবীণ বাবা-মায়ের মানসিক অবস্থাও নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নৈহাটি পৌরসভার এই জনপ্রতিনিধি।

advertisement

দীর্ঘদিন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আচমকা নাম বাদ পড়ায় তাঁরাও দুশ্চিন্তায় রয়েছেন। সব মিলিয়ে জনপ্রতিনিধি থেকে জেলার সাধারণ ভোটার সবার মধ্যেই এখন বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। ভোটার তালিকা প্রকাশের পর একাধিক জায়গায় নাম বাদ পড়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে জেলাজুড়ে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃপক্ষের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
এসআইআর তালিকায় নাম বাদ খোদ কাউন্সিলরের! বাদ গেল তাঁর মায়ের নাম‌ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল