এলাকারই মেয়ে হিসেবে নিজেকে তুলে ধরে রাজন্যা জানান, তিনি এখানেই থাকবেন এবং এলাকার সমস্যার সমাধানে সর্বদা পাশে থাকবেন। প্রচারে গিয়ে কারও আশীর্বাদ, কারও পরামর্শ সবই গ্রহণ করছেন তিনি। অনেকেই তাঁকে সতর্ক করেছেন, জয়ের পর যেন দল পরিবর্তন না করেন। এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজন্যা, “ভুল করলে বাড়িতে এসে বকা দেবেন, কিন্তু আমি আপনাদের ঘরের মেয়ে। আশীর্বাদ রাখবেন।”
advertisement
সোনারপুরে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ জমে উঠছে রাজনৈতিক লড়াই। সেই আবহেই নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমে জোরকদমে প্রচার রাজন্যার! প্রচারের মূল স্লোগান ‘সোনারপুর তার ঘরের মেয়েকেই চায়’। এই বার্তাকেই সামনে রেখে এলাকার বাড়ি-বাড়ি প্রচার চালাচ্ছেন রাজন্যা। তাঁর দাবি, এই কেন্দ্রের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং এলাকার সমস্যা ও চাহিদা তিনি খুব কাছ থেকে জানেন। তাই বাইরের প্রার্থীর বদলে একজন স্থানীয় মুখকেই মানুষ বেছে নেবেন বলে আত্মবিশ্বাসী রাজন্যা। সব মিলিয়ে, ‘ঘরের মেয়ে’ ইস্যুকে সামনে রেখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এক অন্য মাত্রার রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন রাজন্যা হালদার। এখন দেখার, ভোটের ফলাফল তার এই প্রচারের কতটা সাফল্য এনে দেয়।
