জেলার দাঁতন থানার অন্তর্গত সোনাকনিয়া এলাকায় জাতীয় সড়কের উপর বসান হয়েছে বিশেষ নাকা চেকিং পয়েন্ট। নির্বাচন কমিশন-এর তত্ত্বাবধানে এখানে ২৪ ঘণ্টা ধরে চলছে কড়া নজরদারি। এই চেকিংয়ে অংশ নিচ্ছেন রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত প্রতিটি প্রাইভেট গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে, যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
advertisement
প্রশাসনের তরফে জানান হয়েছে, নির্বাচনের আগে অবৈধভাবে টাকা বা সামগ্রী পরিবহন রুখতেই এই ধরনের চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা হওয়ায় অন্য রাজ্য থেকে বেআইনি অর্থ বা সামগ্রী ঢোকার সম্ভাবনা বেশি থাকে। তাই এই এলাকায় নজরদারি আরও কড়া করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের আগে ও ভোট চলাকালীন কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই নাকা চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত বাহিনীও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাড়ির মালিক, সওয়ারিরা জানিয়েছেন, প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও তারা এই উদ্যোগকে সমর্থন করছেন। তাঁদের মতে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের কড়া ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান হয়েছে। সব মিলিয়ে, নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। দাঁতনের সোনাকনিয়ায় এই নাকা চেকিং তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা আসন্ন ভোটকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বড় ভূমিকা নেবে।





