বর্তমানে এই বিস্তীর্ণ এলাকাটি ‘পাঁশকুড়া পূর্ব’ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার সেই নাম পরিবর্তনের দাবিতে সোচ্চার কোলাঘাটবাসী। কোলাঘাটের সাধারণ মানুষ ও নাগরিক সমাজের দীর্ঘদিনের অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের নামকরণ রয়ে গিয়েছে প্রতিবেশী শহর পাঁশকুড়ার নামে। অথচ বিধানসভা এলাকার একটি বিশাল অংশ এবং প্রশাসনিক কাজকর্ম কোলাঘাটকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
advertisement
আরও পড়ুনঃ এসি ঘরে রাখুন জলভরা বালতি! এতেই নাকি ঘটে ম্যাজিক…কারণ জানলে আপনিও রোজ করবেন গ্যারান্টি
স্থানীয় বাসিন্দাদের মতে কোলাঘাট নিজেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নিজস্ব থানা ও ব্লক থাকা সত্ত্বেও বিধানসভার নামে তার প্রতিফলন নেই। রূপনারায়ণ নদ, কোলাঘাটের ইলিশ এবং এখানকার তাপবিদ্যুৎ কেন্দ্র এই অঞ্চলকে এক বিশেষ পরিচিতি দিয়েছে। নাম পরিবর্তনের মাধ্যমে সেই মর্যাদাকেই স্বীকৃতি দিতে চান সাধারণ মানুষ।
কোলাঘাটের বাসিন্দা অসীম দাস বলেন, “আমরা কোলাঘাটের বাসিন্দা হিসেবে পরিচিত হতে গর্ববোধ করি। কিন্তু ভোটের সময় আমাদের পরিচিতি হয়ে যায় ‘পাঁশকুড়া পূর্ব’। আমরা চাইছি আমাদের বিধানসভা কেন্দ্রটি আমাদের প্রিয় শহরের নামেই পরিচিত হোক।” শুধু অসীম দাস না কোলাঘাটের বহু মানুষের এই দাবি। নির্বাচনের ঠিক আগে এই দাবি জোরাল হওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, কোনও বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ নয়, বরং এটি কোলাঘাটের মানুষের প্রাণের দাবি।
আরও পড়ুনঃ পেয়েছেন রাষ্ট্রপতি পুরষ্কার, তুরুপের নয়া তাস বর্ণালী ধাড়া, কুলপিতে প্রার্থী করে চমক দিল তৃণমূল
১৯৮৫ সালে কোলাঘাট থানা গঠিত হয়। তারপর পাঁশকুড়া ২ ব্লকের নাম পরিবর্তিত হয়ে হয় কোলাঘাট ব্লক। সেই সঙ্গে নাম পরিবর্তিত হয় পঞ্চায়েত সমিতির। পাঁশকুড়া ২ পঞ্চায়েত সমিতি থেকে পরিবর্তিত হয়ে নাম নাম হয় কোলাঘাট পঞ্চায়েত সমিতি। কিন্তু দীর্ঘ কয়েক দশক পার হলেও পূরক কোলাঘাট ব্লক মিলিয়ে গঠিত হওয়া বিধানসভার নাম রয়ে গিয়েছে ‘পাঁশকুড়া পূর্ব’। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে এক নতুন আবেগ ও দাবির সুর শোনা যাচ্ছে। দীর্ঘদিনের বঞ্চনা আর পরিচয়ের সংকটের অবসান ঘটিয়ে ‘পাঁশকুড়া পূর্ব’ বিধানসভা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘কোলাঘাট’ রাখার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।





