TRENDING:

WB Assembly Election 2026: ভোটের বাজারে তুঙ্গে সবুজ-গেরুয়া মিষ্টির লড়াই! পুরুলিয়ায় অর্ডার সামলাতে হিমশিম ব্যবসায়ীরা

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোটের হাওয়ায় এবার মিষ্টির স্বাদ! পুরুলিয়া জেলায় রাজনৈতিক প্রচার শুরু হতেই দেদার আসছে মিষ্টির অর্ডার। বিভিন্ন দলের পক্ষ থেকে আসছে হাজার হাজার টাকার অর্ডার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পুরুলিয়া জেলাজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই আবহেই স্থানীয় বাজারে দেখা যাচ্ছে তার সরাসরি প্রভাব। বিশেষ করে মিষ্টির দোকানগুলোতে রঙিন মিষ্টির চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। সবুজ ও গেরুয়া রঙের মিষ্টি কিনতে বিভিন্ন মিষ্টির দোকানে ভিড় জমাচ্ছেন দলীয় কর্মী ও সমর্থকেরা।
advertisement

জেলার বিভিন্ন প্রান্তের মতো রঘুনাথপুর শহরেও একই ছবি। শহরের একাধিক মিষ্টির দোকানে এই বিশেষ রঙের মিষ্টির চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। দলীয় প্রতীকের সঙ্গে মিল রেখে তৈরি এই মিষ্টিগুলি এখন নির্বাচনী প্রচার ও উদযাপনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে।

আরও পড়ুন: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের বাইরে জোড়া শিব মন্দির! কেন? রানিদের ‘মানভঞ্জনের’ অজানা কাহিনি জানলে অবাক হবেন আপনিও

advertisement

দোকানদারদের দাবি, অন্যান্য সময়ের তুলনায় ভোটের মরশুমে মিষ্টির বিক্রি অনেকটাই বেড়েছে। বড় বড় অর্ডার দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকেরা। ফলে বাড়তি চাহিদা সামাল দিতে আগেভাগেই উৎপাদন বাড়াতে হয়েছে। রঘুনাথপুরের দোকান ব্যবসায়ী বিশ্বজিৎ দে বলেন, “ভোটের সময় মিষ্টির বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এবারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে সবুজ ও গেরুয়া রঙের মিষ্টির চাহিদা বেশি। অনেকেই একসঙ্গে বড় পরিমাণে অর্ডার দিচ্ছেন, তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হচ্ছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কলিংবেল বাজতেই দরজা খুলেছিলেন! ইংরেজবাজারে বিজেপি নেত্রীর বাড়িতে ইনি কে? জমে উঠেছে প্রচার
আরও দেখুন

সব মিলিয়ে, প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক উন্মাদনার সঙ্গে তাল মিলিয়ে পুরুলিয়ার মিষ্টির বাজারেও লেগেছে উৎসবের ছোঁয়া। নির্বাচনী আবহে এই রঙিন মিষ্টিই যেন হয়ে উঠেছে জনমনের ‘মিষ্টি’ প্রকাশ, যা একদিকে যেমন রাজনৈতিক আবেগকে তুলে ধরছে, তেমনিই অন্যদিকে স্থানীয় অর্থনীতিতেও এনে দিচ্ছে নতুন গতি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
WB Assembly Election 2026: ভোটের বাজারে তুঙ্গে সবুজ-গেরুয়া মিষ্টির লড়াই! পুরুলিয়ায় অর্ডার সামলাতে হিমশিম ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল