advertisement

TMC Election Campaign: কলিংবেল বাজতেই দরজা খুলেছিলেন! ইংরেজবাজারে বিজেপি নেত্রীর বাড়িতে ইনি কে? জমে উঠেছে প্রচার

Last Updated:

TMC Election Campaign: ইংরেজবাজারে তৃণমূলের প্রচারে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় বিজেপি কাউন্সিলর তথা জেলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জির বাড়িতে পৌঁছে সরাসরি ভোটের আবেদন জানালেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু।

+
ইংরেজবাজারে

ইংরেজবাজারে প্রচারে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু 

মালদহ, জিএম মোমিন: বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। কোথাও সব দলের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলেও, আবার কোথাও এখনও বাকি রয়েছে গুরুত্বপূর্ণ দলগুলির প্রার্থী তালিকা। মালদহ জেলায় মোট ১২ বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সব ক’টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপি, সিপিএম ও কংগ্রেস এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি।
ইংরেজবাজার বিধানসভায় গত দুই দফার লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবুও এবার এখনও পর্যন্ত এই আসনে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে রাজনৈতিকভাবে তৈরি হয়েছে এক বিশেষ পরিস্থিতি, যার সুযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা।
আরও পড়ুনঃ এসি ঘরে রাখুন জলভরা বালতি! এতেই নাকি ঘটে ম্যাজিক…কারণ জানলে আপনিও রোজ করবেন গ্যারান্টি
শুক্রবার সন্ধ্যায় ইংরেজবাজারে তৃণমূলের প্রচারে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় বিজেপি কাউন্সিলর তথা জেলা বিজেপি নেত্রী সুতপা মুখপাধ্যায়ের বাড়িতে পৌঁছে সরাসরি ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শুধু আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, তিনি সুতপার পরিবারের কাছেও তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ একদিনের ছুটি, শহরের কাছেই লুকিয়ে ‘স্বর্গ’! শিলিগুড়ি থেকে ৪৫ মিনিটে পৌঁছে যান রোহিণী ওয়াটারফল
আশিষ কুণ্ডু বলেন, “ও আমার বোনের মতো। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল সব দলই থাকবে, আমরা আমাদের আদর্শ নিয়ে চলব। দাদা বোনের কাছে ভোট চাইতেই পারে।” অন্যদিকে বিজেপি কাউন্সিলর সুতপা এই ঘটনাকে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তিনি বলেন, “ভোট চাওয়া গণতান্ত্রিক অধিকার। তিনি নিজের কর্তব্য পালন করেছেন। তবে এই কেন্দ্রে বিজেপিই জয়লাভ করবে।” এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একদিকে যেখানে এখনও বিজেপি প্রার্থী ঘোষণা বাকি, সেখানে অন্য দলগুলির জোরদার প্রচার রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে। এখনও এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি দুই প্রধান দলের প্রার্থী ঘোষণা বাকি। ফলে প্রার্থী তালিকা সম্পূর্ণ হওয়ার পর ইংরেজবাজারে চতুর্মুখী লড়াই যে আরও জমে উঠবে, তা বলাই বাহুল্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
TMC Election Campaign: কলিংবেল বাজতেই দরজা খুলেছিলেন! ইংরেজবাজারে বিজেপি নেত্রীর বাড়িতে ইনি কে? জমে উঠেছে প্রচার
Next Article
advertisement
Donald Trump: ‘ইরানে সামরিক অভিযান এবার গুটিয়ে আনার কথা ভাবা হচ্ছে...’ হরমুজ ব্যবহারকারী দেশগুলিকেও বার্তা দিলেন ট্রাম্প
‘ইরানে সামরিক অভিযান এবার গুটিয়ে আনার কথা ভাবা হচ্ছে...’ হরমুজ ব্যবহারকারী দেশগুলিকেও বার্তা দিলেন ট্রাম্প
  • ‘ইরানে অভিযান গুটিয়ে আনার কথা ভাবছি’

  • যে পাঁচটি লক্ষ্য নিয়ে আমেরিকা এই অভিযান শুরু করেছিল, তা পূরণ হয়ে এসেছে

  • সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আর কী কী জানালেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement