TRENDING:

'আজীবন লক্ষ্মীর ভাণ্ডার...', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! Application করতে চান আপনিও? জানুন কোথায় কী ভাবে করবেন আবেদন?

Last Updated:
Lakshmir Bhandar Scheme: 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে ইস্তেহারে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করতে চান আপনিও? কী কী নথি থাকলেই করতে পারবেন আবেদন? কোথায়, কী ভাবে করবেন? জেনে নিন খুঁটিনাটি।
advertisement
1/8
'আজীবন লক্ষ্মীর ভাণ্ডার...', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! Application করতে চান আপনিও?
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলনেত্রী। সেখানেই ১০ প্রতিশ্রুতির পাশাপাশি সরকারি প্রকল্পগুলি নিয়ে একাধিক বড় ঘোষণা করেন।
advertisement
2/8
মমতা বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি। এবং বলে দিয়েছি, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে।" এর পাশাপাশি নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, "যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে, কিন্তু পরে করবে না। কিন্তু, আমরা করে দেখিয়েছি। এবং একমাস আগেই করে দিয়েছি।"
advertisement
3/8
প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের একটি। সম্প্রতি এই প্রকল্পের টাকার অঙ্ক এক ধাক্কায় বাড়ানো হয়েছে ৫০০ টাকা। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা পাচ্ছেন দেড় হাজার টাকা। মানে, বছরে ১৮ হাজার টাকা। আর তফসিলি জাতি এবং আদিবাসীদের জন্য ১৭০০ টাকা অর্থাৎ বার্ষিক ২০ হাজার ৪০০ টাকা।
advertisement
4/8
আপনি কি এই প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী? বস্তুত এখনও অনেক এমন মহিলা রয়েছে যাঁরা এই সামাজিক প্রকল্পের বাইরে রয়েছেন। চলুন, আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের খুঁটিনাটি।
advertisement
5/8
অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যেতে পারে এই প্রকল্পের জন্য। শুধু জেনে নিতে হবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কী কী লাগবে আর কী ভাবে করতে হবে আবেদন। এক্ষেত্রে প্রথমে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প থেকে আবেদনপত্র তুলতে হবে। তারপর সেই ফর্ম স্পষ্ট ভাবে ফিলআপ করে দুয়ারে সরকারের ক্যাম্পেই জমা করতে হবে। সঙ্গে একাধিক নথিও জমা করতে হবে। কী কী সেই নথি?
advertisement
6/8
স্বাস্থ্য সাথী কার্ডআধার কার্ডতফসিলী জাতি বা তফসিলি উপজাতির সার্টিফিকেট (অসংরক্ষিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের এই সার্টিফিকেট লাগবে না)ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা অর্থাৎ যেখানে ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, আইএফএস কোড ও এমআইসিআর নম্বর লেখা আছে, সেই পাতার স্ব -স্বাক্ষরিত ফটোকপি।যিনি আবেদন করছেন তাঁর রঙিন পাসপোর্ট সাইজ ছবি।আবেদনকারীর সেলফ ডিক্লারেশন, যেখানে তিনি জানাবেন তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও তিনি অন্য কোনও মাসিক ভাতা বা সুবিধা পান না।
advertisement
7/8
লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার শর্ত কী কী?যাঁরা আবেদন করবেন, তাঁদের কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। প্রথমত, স্বাস্থ্যসাথীর অধীনে তাঁদের নাম নথিভুক্ত থাকতে হবে। অবশ্য এখন এই নিয়ম বাধ্যতামূলক নয়। দ্বিতীয়ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। চতুর্থত, সরকারি কর্মচারী হলে এই ক্ষেত্রে আবেদন করা যাবে না।
advertisement
8/8
লক্ষ্মীর ভাণ্ডার আপনি পাবেন না কোন কোন ক্ষেত্রে?আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে তাঁর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। শুধু তাই নয়, আবেদনকারীর 'সিঙ্গেল' অ্যাকাউন্টেই শুধু ঢুকবে টাকা। কোনও জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে প্রশাসন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'আজীবন লক্ষ্মীর ভাণ্ডার...', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! Application করতে চান আপনিও? জানুন কোথায় কী ভাবে করবেন আবেদন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল