২০ মার্চ শুক্রবার নির্বাচিত কয়েকটি শহরে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটার ২ টাকা থেকে ২.৩ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই মূল্যবৃদ্ধি বিশেষভাবে সেইসব গ্রাহকদের প্রভাবিত করবে যারা হাই-অকটেন বা প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন। প্রিমিয়াম পেট্রোল সাধারণত ভাল ইঞ্জিন পারফরম্যান্স এবং বেশি মাইলেজের জন্য ব্যবহার করা হয়।
advertisement
Indian Oil Corporation (IOC) ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বাড়িয়ে ১০৯.৫৯ টাকা প্রতি লিটার করেছে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ২১.৯২ টাকা প্রতি লিটারে বৃদ্ধি হয়েছে।সংস্থাগুলির মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দামের উত্থানই প্রধান কারণ। এই বৃদ্ধি সরাসরি শিল্প, পরিবহণ এবং বিদ্যুৎ উৎপাদনের খরচকে প্রভাবিত করবে, যার প্রভাব ভবিষ্যতে সাধারণ মানুষের উপরও পড়তে পারে।
এর মাঝে আরেক বিপদ। অনলাইন খাবার অর্ডার করতে এবার লাগবে আরও বেশি টাকা। প্ল্যাটফর্ম ফি বাড়াল জোম্যাটো, শুক্রবার থেকেই কার্যকর নতুন হার। সূত্রের খবর, প্রতি অর্ডারে ১২.৫০ টাকা থেকে বাড়িয়ে প্ল্যাটফর্ম ফি করা হয়েছে ১৪.৯০ টাকা। হিসাবমতো প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পায় প্ল্যাটফর্ম ফি। ফলে একধাক্কায় ২.৪০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। খরচ যোগ হবে খাবারের দাম, ডেলিভারি চার্জ এবং জিএসটির সঙ্গে। স্বাভাবিকভাবেই অনলাইন ফুড অর্ডার করতে গেলে এবার ভাবতে হবে অনেকবার।
