TRENDING:

Assembly Election 2026: ভোট এলেই হুড়মুড়িয়ে বাড়ে চাহিদা! এক লিটার তেলে কত মাইলেজ হুডখোলা জিপের? প্রার্থীদের দিনে কত খরচ পড়ে? জানুন

Last Updated:

Assembly Election 2026: নির্বাচন এলেই কদর বাড়ে হুডখোলা জিপের। গাড়ির চারিপাশ খোলা হওয়ায় ভোট প্রচারের সময় প্রার্থীরা মানুষের অনেক বেশি কাছে পৌঁছতে পারেন, তাতে সবচেয়ে বেশি জনসংযোগ তৈরি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বছরে একবার নির্বাচন আসে, কোনও বছর তাও হয় না। আর সেই সময় চাহিদা থাকে তুঙ্গে। বছরের বাকি সময় কোথায়, কী কাজে লাগে, তার হিসেব মেলায় না কেউ। তবুও নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হুডখোলা জিপ। কিন্তু কেন এত চাহিদা এই গাড়ির? কত ভাড়া পড়ে, কত মাইলেজ দেয় এক লিটার তেলে?
advertisement

লোকসভা হোক বা বিধানসভা, এমনকি পঞ্চায়েত থেকে পৌরসভার নির্বাচন, ভোটে গুরুত্বপূর্ণ হুডখোলা জিপ। হুডখোলা গাড়িতে জনসংযোগে বিভিন্ন রাজনৈতিক দল এখন ব্যস্ত। সারা বছর বিভিন্ন সময় এই হুডখোলা গাড়ি থাকে গ্যারেজে বা বাড়ির মধ্যেই। অনেকে শখের বশে ব্যবহার করেন। কিন্তু নির্বাচন এলেই কদর বাড়ে। গাড়ির চারিপাশ খোলা হওয়ায় ভোট প্রচারে যখন প্রার্থীরা মানুষের কাছে ভোট প্রার্থনা করতে যান, তখন সবচেয়ে বেশি জনসংযোগ তৈরি হয়। খুব সহজেই হাত মেলান থেকে প্রার্থীকে একবার ছুঁয়ে দেখার সুযোগ মেলে। ভোট-প্রচারের জন্য তাই রাজ্য জুড়ে জিপের বিপুল চাহিদা। যদিও জ্বালানির দাম নিয়ে উদ্বিগ্ন হলেও বিভিন্ন জায়গায় প্রার্থীদের বড় অংশই হুড খোলা গাড়িতে করে প্রচারের পথে হাঁটছেন এবারেও।

advertisement

আরও পড়ুনঃ এসি ঘরে রাখুন জলভরা বালতি! এতেই নাকি ঘটে ম্যাজিক…কারণ জানলে আপনিও রোজ করবেন গ্যারান্টি

আরও পড়ুনঃ এগুলিই কিডনি ক্যানসারের প্রাথমিক লক্ষণ, আপনার শরীরে ‘এই’ পরিবর্তন দেখলে সাবধান, প্রাণঘাতী হতে পারে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট এলেই হুড়মুড়িয়ে বাড়ে চাহিদা! এক লিটার তেলে কত মাইলেজ হুডখোলা জিপের? প্রার্থীদের দিনে কত খরচ পড়ে? জানুন
আরও দেখুন

ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রার্থীরাও ভোট প্রচার শুরু করে দিয়েছেন। শুধু পায়ে হেঁটেই নয়, গাড়িতে করে ভোট প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থীদের কথায়, এক লিটার তেলে এই গাড়ির মাইলেজ মাত্র ৬-৭ কিলোমিটার। এই গাড়িতে চেপে মানুষের কাছে ভোট প্রার্থনা করতে গেলে আলাদা ইমেজ তৈরি হয়। পায়ে হেঁটে যখন গ্রামের পর গ্রামে প্রচার করা হয়, তখন বেশি এলাকায় প্রচারের জন্য এই গাড়ির কদর সবচেয়ে বেশি। সারাবছর বাড়িতে বা গ্যারেজে থাকলেও ভোটের সময় এই গাড়ি দিনরাত চলে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Assembly Election 2026: ভোট এলেই হুড়মুড়িয়ে বাড়ে চাহিদা! এক লিটার তেলে কত মাইলেজ হুডখোলা জিপের? প্রার্থীদের দিনে কত খরচ পড়ে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল