Ceiling Fan Electric Bill: গরম পড়তেই দিনভর বনবন করে ঘুরছে সিলিং ফ্যান, দিনে ১০ ঘণ্টা চালালে কত বিদ্যুৎ পোড়ে? মাসে কত বিল আসবে? রইল হিসাব
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ceiling Fan Electric Bill: সিলিং ফ্যান বেশ খানিক পরিমাণে বিদ্যুৎ খরচ করে। সিলিং ফ্যান একটানা অনেক ঘণ্টা ধরে চলে, তাই কম মনে হলেও বিদ্যুতের খরচ খুব কম হয় না। সাধারণত সিলিং ফ্যান ৭০W থেকে ১০০W হয়। বর্তমানে আরও কম ওয়াটের সিলিং ফ্যানও বাজারে পাওয়া যায়।
advertisement
1/7

*সিলিং ফ্যান বাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রিক যন্ত্র। গ্রীষ্মপ্রধান দেশের ঘরে ঘরে সিলিং ফ্যানের বহুল ব্যবহার। এসি-কুলার না থাকলেও, সিলিং ফ্যান নেই এমনটা হয় না। গরম থেকে বাঁচতে সিলিং ফ্যানের বিকল্প নেই, কারণ এসি, কুলার কেনার সামর্থ্য সকলের থাকে না। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*সিলিং ফ্যান এসি-কুলারের তুলনায় অনেক সস্তায় পাওয়া যায়। ফ্যান চালাতে কম বিদ্যুৎ খরচও হয়। অনেকেই ভাবেন বাড়ির সিলিং ফ্যান চললে মনে হয় কারেন্ট পোড়ে না। তা কিন্তু মোটেই না। সারাদিন ধরে ফ্যান চললে মাসে বেশ অনেক টাকাই বিদ্যুতের বিল আসতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*মানুষ তাদের চাহিদা অনুযায়ী বাড়িতে সিলিং ফ্যান লাগায়। ঘর বড় হলে দুটি সিলিং ফ্যানের প্রয়োজন হয়। এমন অবস্থায় অনেকেই জানেন না, সিলিং ফ্যান চালিয়ে এক মাসে বিদ্যুৎ বিল কত বাড়তে পারে। এক নজরে দেখে নিন প্রতিদিন কত বিদ্যুৎ খরচ হতে পারে। সেক্ষেত্রে মাসে কত টাকা বিল দিতে হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রপাতির মতো, সিলিং ফ্যান বেশ খানিক পরিমাণে বিদ্যুৎ খরচ করে। সিলিং ফ্যান একটানা অনেক ঘণ্টা ধরে চলে। তাই কোম্পানিগুলি বেশি পাওয়ার যুক্ত ফ্যান তৈরি করে থাকে। সাধারণত সিলিং ফ্যান ৭০W থেকে ১০০W হয়। বর্তমানে অবশ্য আরও কম ওয়াটের সিলিং ফ্যান পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*যদি আমরা ধরে নিই, কারও ঘরে লাগানো সিলিং ফ্যান ৭০W-এর, তাহলে এটি এক ঘন্টায় ৭০W বিদ্যুৎ খরচ করবে। মানে কেউ যদি এটি ১০ ঘন্টা চালায়, তবে এটি ১০ ঘন্টার মধ্যে ১০X৭০ = ৭০০ W শক্তি খরচ করবে। আমরা যদি ইউনিটের দিকে তাকাই, তাহলে ১০ ঘন্টায় ০.৭kWh (কিলোওয়াট/ ঘণ্টা) ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*এক মাসের বিলঃ বিদ্যুতের রেট প্রতি ইউনিট ৭.৫০ টাকা হলে, সেই অনুযায়ী দিনে ১০ ঘন্টা সিলিং ফ্যান চালাতে ০.৭kWh X ৭.৫০ = ৫.২৫ টাকা খরচ হবে প্রতিদিন। যদি এক মাসের হিসাব দেখা যায়, তাহলে ৩০ দিন সিলিং ফ্যান চালাতে খরচ হবে ১৫৭.৫ টাকা অর্থাৎ প্রায় ১৫৮ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*তবে BLDC ফ্যান বিদ্যুৎ সাশ্রয় করেঃ আজকাল বাজারে কম বিদ্যুৎ ব্যবহারকারী BLDC ফ্যান এসেছে। এই ফ্যানগুলি ২৫ ওয়াট থেকে ৫০ ওয়াটের মধ্যে পাওয়া যায়। তাদের মধ্যে অনেক ধরনের রিমোট ফাংশনও পাওয়া যায়। সাধারণ ফ্যানের তুলনায় BLDC সিলিং ফ্যান অর্ধেক শক্তি খরচ করে। এগুলি ইনস্টল করার জন্য, গ্রাহকদের একবারই শুধু মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। BLDC সিলিং ফ্যান বাজারে ২০০০-৭০০০ টাকায় পাওয়া যায়। সংগৃহীত ছবি।