TRENDING:

Aadhaar App : মোবাইলে রাখতেই হবে আরও একটা অ্যাপ, বাধ্যতামূলক করতে চলেছে সরকার! সঞ্চার সাথীর পর ফের বিতর্ক

Last Updated:

Aadhaar App : সঞ্চার সাথীর পর আরও একটি অ্যাপ কি তা হলে স্মার্টফোনে রাখতে হবে! সরকারের নতুন প্রস্তাব নিয়ে ফের বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভারত সরকারের সঙ্গে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। কারণ সরকার দেশে বিক্রি হওয়া সব নতুন ডিভাইসে আধার অ্যাপ আগে থেকেই ইনস্টল করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। Apple, Google এবং Samsung সরকারের এই দাবির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, স্মার্টফোনে ক্যালকুলেটর বা ক্যামেরার মতো অন্যান্য অ্যাপের মতোই আধার অ্যাপ আগে থেকেই লোড করে রাখতে হবে।
রাখতে হবে এই অ্যাপ!
রাখতে হবে এই অ্যাপ!
advertisement

রয়টার্সের প্রতিবেদনের অনুযায়ী, Manufacturers’ Association for Information Technology (MAIT)—যা বিভিন্ন নির্মাতা সংস্থার প্রতিনিধিত্ব করে, তারা এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে, এতে নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হতে পারে।এছাড়াও, MAIT জানিয়েছে, এর ফলে নির্মাতাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি হবে। কারণ ভারতীয় বাজারের জন্য আলাদা এবং বিশ্ববাজারের জন্য আলাদা প্রোডাকশন লাইন রাখতে হতে পারে।

advertisement

১৩ জানুয়ারি পাঠানো একটি ইমেলে MAIT উল্লেখ করে, এই প্রস্তাব “বৃহত্তর জনস্বার্থে বিশেষ উপকার বয়ে আনবে না।” এর আগে, সরকার স্মার্টফোন নির্মাতাদের Sanchar Saathi অ্যাপ প্রি-ইনস্টল করার নির্দেশ দিয়েছিল, তবে নির্মাতাদের বিরোধিতার মুখে পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এদিকে, Unique Identification Authority of India চলতি বছরের জানুয়ারিতে একটি নতুন Aadhaar app চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য আপডেট করতে, পরিবারের প্রোফাইল পরিচালনা করতে এবং বায়োমেট্রিক ডেটা লক করে অপব্যবহার রোধ করতে পারেন।

advertisement

সরকারের মতে, স্মার্টফোনে এই অ্যাপ আগে থেকেই ইনস্টল থাকলে নাগরিকদের জন্য পরিষেবাগুলি আরও সহজলভ্য হবে, কারণ আলাদা করে অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না।

আরও পড়ুন- নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার বানাতে চান? থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই ম্যাজিকের মতো কাজ করবে এই ট্রিক!

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্নীতিতে জলবন্দি জীবনকৃষ্ণের কেন্দ্রে মাস্টারস্ট্রোক বিজেপির, সংগঠনের সুখেনকে প্রার্থী করেই বাজিমাতের আশা
আরও দেখুন

Aadhaar একটি ১২-সংখ্যার অনন্য পরিচয় নম্বর, যা ১.৩৪ বিলিয়নেরও বেশি বাসিন্দার বায়োমেট্রিক তথ্যের সঙ্গে যুক্ত। এটি ব্যাংকিং, টেলিকম এবং এমনকি বিমানবন্দর পরিষেবাতেও পরিচয় যাচাইয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে অতীতে একাধিক ডেটা ফাঁসের ঘটনার কারণে উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Aadhaar App : মোবাইলে রাখতেই হবে আরও একটা অ্যাপ, বাধ্যতামূলক করতে চলেছে সরকার! সঞ্চার সাথীর পর ফের বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল