প্রতারকদের নতুন ফন্দি হয়ে উঠেছে স্বল্প সঞ্চয় ও অধিক সুদ, আর তাদের এই প্রতারনার টার্গেট হন এলাকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা, শুরুতে এলাকার মহিলাদের কয়েকজনকে নিয়ে তারা একটি গ্রুপ বা দল তৈরি করে আর সপ্তাহে সপ্তাহে টাকা জমানোর প্ল্যান দিয়ে সাধারণ মানুষকে প্রলভন দেখিয়ে নিজেদের কাজ স্বার্থসিদ্ধ করে।
advertisement
আর এমনই এক প্রতারক চক্রের শিকার হলেন শান্তিপুরের একাধিক মহিলা। শান্তিপুর সুত্রাগড় দুই নং কলোনীর বাসিন্দা স্বপ্না দেবনাথ বলেন, “আমি সপ্তাহের বৃহস্পতিবার করে টাকা দিতাম, বলেছিল এক বছর পরে সুদ সমেত ফেরত দেবে, কিন্তু মেয়াদ শেষ হলেও টাকা দেয়নি, যারা টাকা নিতে আসত কেউ ফোন তুলছে না, একজনের ফোন বন্ধ। সংস্থার নাম, কোথায় ঠিকানা, কিছুই নাকি তাদের জানা নেই, সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে গোষ্ঠী তৈরি করে টাকা জমিয়েছেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, আনুমানিক ছয় হাজার টাকা জমেছিল। শুধু তার নয় ২ নং কলোনীর অপর মহিলা মুনমুন দেবনাথ বলেন, “আমরা বিশ্বাস করে টাকা জমাতাম, কিন্তু এমন হবে বুঝতে পারিনি, যারা টাকা নিতে আসত তাদের মধ্যে এক মহিলার নাম অর্পিতা, তার বাড়ি কোথায় তাও জানি না। আমার নিজের জমানো ছিল প্রায় ছ’হাজার টাকা।” তিনি জানান কারও কারও ১০-১৫ হাজার টাকাও জমানো ছিল।
প্রতারিত মহিলারা জানান, তাদের গোষ্ঠীতে ২০ জন মতো আছেন, এমন আরও বহু গোষ্ঠী আছে, আর প্রতারকদের গ্রেফতারের দাবীতে এদিন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে, তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।






