TRENDING:

West Bengal Election 2026: হ্যাটট্রিক হয়েছে আগেই, এবার...! খড়গ্রামের ময়দানে ফের ঘাসফুল শিবিরের বাজি আশিস, প্রার্থী হতেই তুঙ্গে নির্বাচনী প্রচার

Last Updated:

West Bengal Assembly Election 2026: মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় ফের আশিস মার্জিতের ওপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। ২০১১ এবং ২০২১-এর পর ২০২৬-এর নির্বাচনেও তাঁকে প্রার্থী করল দল। টিকিট পাওয়ার পর জয় নিয়ে কী বলছেন তিনি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: টানা ২০১১ থেকে বিধায়ক। আগে কংগ্রেসে থাকলেও পরে দল পরিবর্তন। এখন তিনি তিনবারের বিধায়ক ও মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। তার উপরেই ভরসা করে এবারও প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন প্রথম তিনি প্রথম ভোটের প্রচার শুরু করলেন। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মুর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী আশিস মার্জিত।
advertisement

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ভোট বৈতরণী পার করতে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই তিনটি আসন বাদে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মুর্শিদাবাদের ৬৬ খড়গ্রাম বিধানসভার তপশিলী প্রার্থী করা হয়েছে আশীষ মার্জিতকে।

আরও পড়ুন: তৃণমূলের বড় চমক! ২৫ বছরের রেকর্ড ভেঙে এই বিধানসভায় এল নতুন মুখ, শোরগোল বঙ্গ রাজনীতিতে

advertisement

চতুর্থবারের জন্য তিনি খড়গ্রাম বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে লড়াই করেছেন। খড়গ্রাম বিধানসভার বালিয়া পঞ্চায়েতর খড়সা মোড়ে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর পুর্নাঙ্গ মূর্তিতে মাল্যদান করে বিভিন্ন গ্রামে প্রচার শুরু করেন। গ্রামের মহিলারা কোথাও পুষ্পবৃষ্টি করেন, কোথাও মিষ্টি মুখ করান। কখনও পায়ে হেঁটে কখনও হুড খোলা গাড়িতে প্রচার করতে দেখা যায় আশিষ মার্জিতকে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জেলায় তিনিই একা! পাখোয়াজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে রঘুনাথপুরের বাদ্যশিল্পী
আরও দেখুন

আশিষ মার্জিত জানিয়েছেন, “পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা রেখেই প্রার্থী করেছে খড়গ্রামে। এখানে তপশিলী অধ্যুশিত এলাকা। গত পাঁচ বছরে একাধিক উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করা আমার একমাত্র লক্ষ্য। তবে বাম-কংগ্রেস-বিজেপি কোনও ফ্যাক্টর নয়। মানুষ উন্নয়নের পক্ষে রায় দান দেবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Election 2026: হ্যাটট্রিক হয়েছে আগেই, এবার...! খড়গ্রামের ময়দানে ফের ঘাসফুল শিবিরের বাজি আশিস, প্রার্থী হতেই তুঙ্গে নির্বাচনী প্রচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল