TRENDING:

WB Assembly Election 2026: জেলায় আড়াই হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্র, সব থেকে বেশি বুথ ২ কেন্দ্রে! ন্যূনতম এইসব সুবিধা থাকবে প্রত্যেক বুথে, পুরোটা জানুন

Last Updated:

WB Assembly Election 2026: নির্বাচন ঘোষণার পর থেকেই প্রশাসনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন প্রার্থীরা প্রচার চালাচ্ছেন, তেমনভাবেই সুরক্ষা কর্মীরা চালিয়ে যাচ্ছেন নজরদারি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আড়াই হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির তৎপরতা এখন তুঙ্গে। নাম ঘোষণার পর থেকে জোরদার প্রচারে নেমেছেন প্রার্থীরা। অন্যদিকে কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন রকম পদক্ষেপ করছে। তারমধ্যে পশ্চিম বর্ধমান জেলায় ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দফাতেই হবে নির্বাচন। আর তার জন্য থাকছে আড়াই হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্র।
পশ্চিম বর্ধমানে আড়াই হাজারের বেশি বুথে ভোট গ্রহণ
পশ্চিম বর্ধমানে আড়াই হাজারের বেশি বুথে ভোট গ্রহণ
advertisement

জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ২,৫০৪টি সাধারণ বুথ থাকবে। অন্যদিকে অক্সিলিয়ারি পোলিং স্টেশন থাকছে ৮৪টি। অর্থাৎ, সবমিলিয়ে ২,৫৮৮টি ভোটগ্রহণ কেন্দ্র গড়ে তোলা হবে জেলায়। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে এই বুথগুলির সংখ্যা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে সাধারণ এবং অক্সিলারি বুথ মিলিয়ে সবথেকে বেশি সংখ্যক বুথ থাকছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই দুটি জায়গাতেই থাকছে ৩১৫ টি করে বুথ।

advertisement

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? লক্ষ্য হোক বাংলার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়

বিধানসভা কেন্দ্রভিত্তিক বুথের সংখ্যার দিকে নজর দিলে দেখা যাবে, ২৭৫ নম্বর পাণ্ডবেশ্বর কেন্দ্রে ২৩৯টি সাধারণ বুথ ও ১২টি অক্সিলিয়ারি বুথ থাকবে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ২৯১টি সাধারণ ও ১৩টি অক্সিলিয়ারি বুথ থাকবে। অন্যদিকে, নম্বর দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে ৩০৬টি সাধারণ ও ৯টি অক্সিলিয়ারি বুথ মিলিয়ে মোট ৩১৫টি বুথ গঠন করা হবে। আবার, রানিগঞ্জ কেন্দ্রে ২৮৬টি সাধারণ ও ৬টি অক্সিলিয়ারি বুথ থাকবে।

advertisement

View More

জামুড়িয়া কেন্দ্রে ২৪৯ সাধারণ ও ১১টি অক্সিলিয়ারি বুথ থাকবে। আবার আসানসোল দক্ষিণ কেন্দ্রে ৩০২টি সাধারণ ও ১৩টি অক্সিলিয়ারি বুথ মিলিয়ে মোট ৩১৫টি বুথ থাকবে। আসানসোল উত্তর কেন্দ্রে ৩০৭টি সাধারণ ও ৬টি অক্সিলিয়ারি বুথ মিলিয়ে মোট ৩১৩টি বুথ থাকবে। কুলটি কেন্দ্রে ২৭০টি সাধারণ ও ৫টি অক্সিলিয়ারি বুথ এবং বারাবনি কেন্দ্রে ২৫৪টি সাধারণ ও ৯টি অক্সিলিয়ারি বুথ গঠন করা হবে।

advertisement

আরও পড়ুন: জাতীয় সড়কে গাড়ি চালানোয় বাড়ছে খরচ, টোল প্লাজায় দিতে হবে বাড়তি ট্যাক্স! এপ্রিল মাসের প্রথম দিনেই বদলে যাচ্ছে এই নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে নতুন মুখের উপরেই ভরসা রাখল পদ্ম শিবির, টিকিট পেলেন শ্রুতি শেখর গোস্বামী, চিনুন তাঁকে
আরও দেখুন

অন্যদিকে কমিশনের তরফে প্রত্যেকটি বুথে বেশকিছু সুবিধা অবশ্যই রাখতে বলা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রে এসে যাতে কোনও নাগরিকের অসুবিধা না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ন্যূনতম সুবিধাগুলির তালিকায় রয়েছে র‍্যাম্প, পানীয় জল, পর্যাপ্ত আলো, পাখা। সবমিলিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসন এবং কমিশন সবরকম প্রস্তুতি সেরে রাখছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: জেলায় আড়াই হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্র, সব থেকে বেশি বুথ ২ কেন্দ্রে! ন্যূনতম এইসব সুবিধা থাকবে প্রত্যেক বুথে, পুরোটা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল