TRENDING:

WB Assembly Election 2026: ভোট প্রস্তুতিতে আরও গতি, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মহকুমা শাসকের দফতর! খাতড়ায় পৌঁছল ইভিএম-ভিভিপ্যাট

Last Updated:

WB Assembly Election 2026: কড়া নিরাপত্তায় মহকুমা শাসকের অফিসে পৌঁছাল নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ সামগ্রী। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আনা হল ইভিএম এবং ভিভিপ্যাট। যা ভোটের হাওয়া আরও গরম করে দিল। পুলিশের নিরাপত্তা ছাড়াও সেখানে ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভোটের আগে প্রতি বছর যে জিনিসটার ওপর চোখ থাকে সব থেকে বেশি, সেটি হল ইভিএম মেশিন। মেশিনে নিরাপত্তা নিশ্চিত করা হয়। কারণ এই মেশিনের মাধ্যমেই নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তারই মধ্যে কড়া নিরাপত্তায় খাতড়ার স্ট্রং রুমে পৌঁছাল ভোট গ্রহণের সবথেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ইভিএম-ভিভি প্যাট।
advertisement

বিধানসভা নির্বাচনের আগে চারিদিকে হুলুস্থুল। তারই মধ্যে বাঁকুড়ার জঙ্গলমহলে পৌঁছে গেল মেশিনগুলি।  ইভিএম মেশিন নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহৃত একটি ইলেকট্রনিক ভোটিং যন্ত্র, যা দ্রুত নির্ভুল স্বচ্ছ ফলাফল নিশ্চিত করে এবং ব্যবহার করা যায়। রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর সেই সঙ্গে জোরকদমে শুরু হয়ে গেছে প্রশাসনের প্রস্তুতি।

আরও পড়ুন: হাত দিয়ে হাঁটছে, পা দিয়ে পড়ছে চশমা! দারিদ্র্যতাকে তুড়ি মেরে উড়িয়ে সেলুন কর্মীর ছেলে আজ জেলার গর্ব

advertisement

দফায় দফায় প্রশিক্ষণ, বৈঠক এবং পরিকল্পনায় ব্যস্ত প্রশাসনিক আধিকারিক থেকে নিচুস্তরের কর্মীরা। ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মাঝে খাতড়া মহকুমা শাসকের দফতরে এসে পৌঁছল ভোট গ্রহণের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ইভিএম ও ভিভিপ্যাট। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নামিয়ে সেগুলি নামিয়ে আনা হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রান্নাঘরে কাঁদছে মা...' প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!
আরও দেখুন

তারপর সেগুলি নিয়ে যাওয়া হয় মহকুমা শাসকের দফতরের স্ট্রং রুমে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ওই প্রক্রিয়া সম্পন্ন হয়। সবমিলিয়ে বলা যায়, বিধানসভা ভোটকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে প্রস্তুতি এখন তুঙ্গে। হাতে এক মাসেরও কম সময়। তারমধ্যে জঙ্গলমহলে ভোটের প্রস্তুতি আরও বাড়িয়ে দিয়ে পৌঁছে গেল ইভিএম।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোট প্রস্তুতিতে আরও গতি, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মহকুমা শাসকের দফতর! খাতড়ায় পৌঁছল ইভিএম-ভিভিপ্যাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল