advertisement

East Bardhaman TMC: বছরভর রাজনৈতিক কাজে ব্যস্ত, কেবল এই দিনটা কেন TMC প্রার্থী কাটান অন্য ভাবে?

Last Updated:
সারাদিন রাজনীতির ব্যস্ততায় ডুবে থাকা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দিনটা আজ ছিল একেবারেই আলাদা। কেন জানেন?
1/5
সারাদিন রাজনীতির ব্যস্ততায় ডুবে থাকা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দিনটা আজ ছিল একেবারেই আলাদা। সকাল থেকে রাজনৈতিক প্রচার নয়, বরং মন ছিল নিজের বাড়ির বাসন্তী পুজোয়। প্রতি বছরের মতো এ বছরও তাঁর বাড়িতে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই পুজো।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

2/5
এই বাসন্তী পুজোর সূচনা কিন্তু হঠাৎ করে নয়। মন্ত্রী স্বপন দেবনাথ নিজেই জানিয়েছেন, ২০০৬ সাল থেকেই শুরু হয় এই পুজো। সেই সময়ের এক তিক্ত অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের জন্ম। তাঁর কথায়, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে মিথ্যা মামলায় তাঁর ১২ জন সহকর্মীকে জেলে পাঠানো হয়েছিল, ফলে তারা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

3/5
সেই কঠিন সময়ে সহকর্মীদের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ফিরিয়ে এনে একসঙ্গে ধুমধাম করে পুজো করবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই ২০০৬ সাল থেকে শুরু হয় এই বাসন্তী পুজো। পাশাপাশি, এই পুজো শুরু করার পেছনে তাঁর বাবার ইচ্ছাও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল বলে জানান তিনি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

4/5
অন্যদিকে, সেই সময় জেল খাটা সহকর্মী পরিমল দেবনাথও বলেন, তাদের সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তবে সেই দুঃসময় কাটিয়ে উঠে আজও তারা একসঙ্গে এই পুজোয় অংশ নেন। প্রতি বছরই এই পুজোর মাধ্যমে সেই ১২টি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

5/5
এদিন মহা অষ্টমীর বিশেষ উপলক্ষে পুজোকে ঘিরে ছিল ব্যাপক আয়োজন। কয়েক হাজার মানুষের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি, প্রতি বছরের মতো এবারও ওই ১২টি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ, যা এই পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী