Accident: করুণাময়ী বাস টার্মিনাসে রক্তাক্ত দুর্ঘটনা! দূরপাল্লার বাসের চাপায় পিষ্ট হয়ে হেলপারের মর্মান্তিক মৃত্যু
- Published by:Salmali Das
Last Updated:
Accident: সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাসে দূরপাল্লার বাস ঘোরানোর সময় দুর্ঘটনায় বাসের চাপায় মৃত্যু হল এক হেলপারের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কলকাতাঃ সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দূরপাল্লার একটি বাস ঘোরানোর সময় বাসের চাপায় মৃত্যু হল এক হেলপারের। জানা গিয়েছে, বাসটি টার্মিনাসের ভিতরে ঘোরানোর সময় আচমকাই এই বিপত্তি ঘটে এবং মারা যান বাসের হেলপার। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
অন্যদিকে, মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহি বাস, মৃত ১,আহত ৩০। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের গলসী থানার অন্তর্গত গলিগ্রাম এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেনাচিতি কৃষ্ণনগর রুটের একটি বাস বর্ধমানের দিক থেকে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে!
advertisement
advertisement
দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনায় আহত হন অন্তত ৩০ জন বাসযাত্রী। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে ছুটে আসে বিসাল পুলিশ বাহিনী। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। অন্যান্য যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 5:10 PM IST










