advertisement

PNG: দেশের কোন কোন শহরে রয়েছে পাইপে রান্নার গ্যাস সরবরাহের সুবিধা, কী অবস্থা বাংলায়? দেখুন তালিকা

Last Updated:

যাঁরা পিএনজি গ্যাস সংযোগের জন্য আবেদন করতে চান, তাঁরা সংশ্লিষ্ট এলাকায় যে সংস্থা পিএনজি সরবরাহ করে, তাদের ওয়েবসাইটে গিয়ে ওই এলাকায় সংযোগ পাওয়া যাবে কি না, তা দেখে নিতে পারেন৷ 

গ্যাস সিলিন্ডারের বদলে পাইপে রান্নার গ্যাস সরবরাহে জোর কেন্দ্রের৷
গ্যাস সিলিন্ডারের বদলে পাইপে রান্নার গ্যাস সরবরাহে জোর কেন্দ্রের৷
যে সমস্ত এলাকায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের (পিএনজি) ব্যবস্থা রয়েছে, সেখানে বাধ্যতামূলক ভাবে পিএনজি ব্যবহার করতে হবে গ্রাহকদের৷ তা না হলে তিন মাসের মধ্যে এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে বুধবারই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক৷
এই নির্দেশিকার মাধ্যমে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সমবণ্টনই নিশ্চিত করতে চাইছে৷ কারণ পিএনজি সরবরাহের ব্যবস্থা যেখানে রয়েছে, সেখানে ১০০ শতাংশ গ্রাহক এই পরিষেবা নিলে যে এলাকায় পিএনজি পরিষেবা নেই সেখানে গ্যাসের সিলিন্ডারের জোগান বৃদ্ধি করা যাবে৷ পিএনজি-তে যেহেতু নিরন্তর পাইপের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়, তাই তা ব্যবহারও গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক সুবিধাজনক৷
advertisement
ভারতের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) নেটওয়ার্ক ৭৮৪টি জেলায় ছড়িয়ে রয়েছে৷ যার অর্থ, দেশের মূল ভূখণ্ডের গোটাটাই সিজিডি-র আওতায় রয়েছে৷ এই নেটওয়ার্কটি ৩০৭টি ভৌগলিক এলাকা অথবা জিএ-এর মাধ্যমে পরিচালিত হয়৷ অর্থাৎ এই ৩০৭টি জিএ-তে পিএনজি সার্কিট রয়েছে৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সহ দেশের কোন কোন এলাকাগুলি এই পিএনজি সার্কিটের মধ্যে পড়ে৷
advertisement
advertisement

রাজ্যের নামমূল যে শহরগুলিতে পিএনজি সরবরাহ রয়েছেকভারেজ স্ট্যাটাসকোন ধরনের পিএনজি পরিষেবা
গুজরাতআহমেদাবাদ, সুরাত, বরোদা, রাজকোটHighly matureHousehold (very high)
মহারাষ্ট্রমুম্বই, থানে, নভি মুম্বই, পুণে, নাগপুরHighly mature (metros), expanding in others

Household (high in metros)

Industrial (high)

দিল্লিদিল্লি এনসিআরHighly mature

Household (very high)

Industrial/Commercial (high)

উত্তর প্রদেশনয়ডা, গাজিয়াবাদ, কানপুর, লখনউ, বারাণসীWell established

Household (medium–high)

Industrial (high)

হরিয়ানাগুরুগ্রাম, ফরিদাবাদ, পানীপথWell established

Household (medium–high)

Industrial (high)

পঞ্জাবলুধিয়ানা, অমৃতসর, জলন্ধরModerate

Household (medium)

Industrial (high)

রাজস্থানজয়পুর, উদয়পুর, কোটা, যোধপুুরExpanding statewide

Household (medium)

Industrial (medium–high)

মধ্যপ্রদেশইনদওর, ভোপাল, গ্বালিয়রEarly to moderate

Household (low–medium)

Industrial (medium)

তামিলনাড়ুচেন্নাই, কোয়েম্বাটোর, সালেম, মাদুরাইExpanding fast

Household (medium)

Industrial (high)

কর্ণাটকবেঙ্গালুরু,মাইসুরুModerate, growing

Household (medium)

Industrial (high)

তেলঙ্গনাহায়দ্রাবাদModerate

Household (medium)

Industrial (high)

অন্ধ্রপ্রদেশবিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়াModerate, expanding

Household (low–medium)

Industrial (high)

পশ্চিমবঙ্গকলকাতা, হাওড়া, দুর্গাপুরDeveloping

Household (low–medium)

Industrial (medium)

বিহারপটনা, গয়া, বেগুসরাইEarly-stage expansion

Household (low)

Industrial (medium)

ঝাড়খণ্ডরাঁচি, জামশেদপুর, ধানবাদEarly-stage expansion

Household (low)

Industrial (medium)

ওড়িশাভুবনেশ্বর, কটক, আঙ্গুলRapid expansion phase

Household (low–medium)

Industrial (growing fast)

অসমগুয়াহাটিNascent

Household (very limited)

Industrial (limited)

ত্রিপুরাআগরতলাNascent

Household (very limited)

Industrial (limited)

advertisement
অধিকাংশ টায়ার-১ শহরেই এখন পিএনজি সংযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ তাই টায়ার-২ এবং টায়ার-৩ শহরগুলিতে পিএনজি পরিষেবা কীভাবে দেওয়া যায়, তার উপরেই জোর দেওয়া হচ্ছে৷ জাতীয় গ্যাস গ্রিডে যে এলাকাগুলি সংযুক্ত ছিল না, মূলত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের সেই অঞ্চলগুলিকে যুক্ত করার উপরে জোর দেওয়া হচ্ছে৷ এই তালিকায় যেমন তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকের বহু জেলা রয়েছে, সেরকমই অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের যে এলাকাগুলিতে পিএনজি সরবরাহের ব্যবস্থা গড়ে ওঠেনি, সেগুলিও রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PNG: দেশের কোন কোন শহরে রয়েছে পাইপে রান্নার গ্যাস সরবরাহের সুবিধা, কী অবস্থা বাংলায়? দেখুন তালিকা
Next Article
advertisement
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
  • শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

  • বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?

  • ইরান যুদ্ধ আবহে জরুরি বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement