advertisement

Electric Bill Savings Tips: গরম পড়তেই লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল...? সহজ এই 'কাজগুলি' করুন ঝটপট, কন্ট্রোলে থাকবে ইলেকট্রিক বিল, টাকা বাঁচবে!

Last Updated:
Electric Bill Savings Tips: গরমে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে এলইডি বাল্ব ব্যবহার, অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখা এবং সঠিক এসি ব্যবহারের মতো কিছু সহজ অভ্যাস বদলালেই অনেকটাই খরচ কমানো সম্ভব
1/6
গরম পড়তে না পড়তেই বাড়ছে তাপমাত্রা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের বিলের চাপ। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে কিছু সহজ অভ্যাস বদলালেই এই বাড়তি খরচ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

2/6
প্রথমেই নজর দিতে হবে আলো ব্যবহারের দিকে। অনেক বাড়িতেই এখনও পুরনো ধরণের বাল্ব ব্যবহার করা হয়, যা বেশি বিদ্যুৎ খরচ করে। তার পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করলে একই আলো কম বিদ্যুৎ খরচে পাওয়া যায়। ফলে মাসের শেষে বিলের অঙ্কও অনেকটাই কমে।

3/6
ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার প্রতাপ মন্ডলের পরামর্শ, প্রয়োজন ছাড়া কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা উচিত নয়। ব্যবহার শেষে সুইচ বন্ধ রাখা জরুরি। এমনকি মোবাইল চার্জার, ল্যাপটপের অ্যাডাপ্টারের মতো ছোট যন্ত্রপাতিও প্লাগে লাগানো থাকলে বিদ্যুৎ খরচ হয়, তাই এগুলিও খুলে রাখা ভাল

4/6
এছাড়া বাড়িতে যদি পুরনো বা ত্রুটিপূর্ণ ইলেকট্রিক যন্ত্রপাতি থাকে, তা যত দ্রুত সম্ভব বদলে ফেলা উচিত। কারণ এই ধরনের যন্ত্র অনেক বেশি বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘমেয়াদে বিল বাড়িয়ে দেয়।

5/6
এসি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতা জরুরি। উইন্ডো এসির বদলে ইনভার্টার বা স্প্লিট এসি ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয়। এগুলি কম বিদ্যুৎ খরচ করে বেশি কার্যকরভাবে ঘর ঠান্ডা রাখতে পারে।

6/6
সবশেষে, ঘর ঠান্ডা রাখার প্রাকৃতিক উপায়ও কাজে লাগানো যেতে পারে। জানালায় হালকা ভেজা পর্দা ব্যবহার করলে বাইরের গরম হাওয়া কিছুটা ঠান্ডা হয়ে ঘরে প্রবেশ করে। এতে ঘরের তাপমাত্রা কম থাকে এবং ফ্যান বা এসির ওপর চাপও কম পড়ে।