TRENDING:

Royal Bengal Tiger Population: সুসংবাদের আড়ালে আশঙ্কা! সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি ডেকে আনছে না তো বড় বিপদ? কারণ বড় চিন্তার

Last Updated:

Sundarban Royal Bengal Tiger Population: সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে ভাল খবর। তবে সীমিত বনাঞ্চলে বাঘের সংখ্যা লাফিয়ে বাড়লে বেশকিছু কারণে উদ্বেগে বিশেষজ্ঞ মহলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দেশজুড়ে বাড়ছে বাঘের সংখ্যা, সুন্দরবনও তার ব্যতিক্রম নয়। এখানেও বাঘের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এই সংখ্যা বৃদ্ধি যেমন খুশির জোয়ার আনছে, তেমনই চিন্তা বাড়াচ্ছে সুন্দরবন প্রেমীদের।
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার
advertisement

সমস্যা কোথায়, এনিয়ে সুন্দরবন বিশেষজ্ঞ সুভাষ চন্দ্র আচার্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি বারবার প্রায়ই বাড়তে থাকা বাঘের সংখ্যাকে সফল সংরক্ষণ নীতির ফল বলে উল্লেখ করেছেন। কিন্তু সুন্দরবনের জন্য বাঘের সংখ্যা সর্বোত্তম সীমা ছাড়িয়ে যাচ্ছে, ফলে তারা কম সুরক্ষিত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি সুন্দরবন টাইগার রিজার্ভে নতুন এলাকা যুক্ত করার সিদ্ধান্ত অবশ্যই ভাল পদক্ষেপ, কিন্তু তাতে খুব বেশি লাভ নাও হতে পারে, কারণ সেই এলাকাতেও আগে থেকেই বাঘ রয়েছে। যদিও কেন্দ্র সরকার সুন্দরবন টাইগার রিজার্ভ সম্প্রসারণের অনুমোদন দিয়েছে, তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি রাজ্যে।

advertisement

আরও পড়ুন: কর্তব্যে অবিচল-অনন্য অবদানের স্বীকৃতি! খড়গপুরে মর্যাদাপূর্ণ ‘রেল সেবা পুরস্কার’ প্রদান, জানুন কারা পেলেন কী কী সম্মান

View More

কেন্দ্র এমন একটি নীতি গ্রহণ করে যেখানে বাঘে পরিপূর্ণ বনাঞ্চল থেকে কম বাঘ থাকা বনাঞ্চলে বাঘ স্থানান্তর করা হয়। তাহলেও সমস্যা। এই মডেল সুন্দরবনের ক্ষেত্রে কার্যকর হবে না। সুন্দরবনের সমস্যা অনেক বেশি জটিল। এখানে থাকা বাঘ ম্যানগ্রোভ বনভূমির মতো বিশেষ আবাসস্থলের সঙ্গে অভিযোজিত হয়েছে এবং দেশে এমন কোনও সমতুল্য পরিবেশ নেই যেখানে তাদের স্থানান্তর করা যায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষমদের অবহেলা নয়! সমাজের মূল স্রোতে ফেরাতে মুর্শিদাবাদের কলেজে বড় আয়োজন
আরও দেখুন

ফলে বিষয়টি আরও ভাবার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে সীমান্তের গণ্ডি ছাড়িয়ে ভারত ও বাংলাদেশের যৌথ বাঘ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নীতি গ্রহণ করলে তবেই সমস্যা মিটতে পারে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Royal Bengal Tiger Population: সুসংবাদের আড়ালে আশঙ্কা! সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি ডেকে আনছে না তো বড় বিপদ? কারণ বড় চিন্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল