Rail Seva Puraskar Kharagpur: কর্তব্যে অবিচল-অনন্য অবদানের স্বীকৃতি! খড়গপুরে মর্যাদাপূর্ণ 'রেল সেবা পুরস্কার' প্রদান, জানুন কারা পেলেন কী কী সম্মান
- Reported by:Ranjan Chanda
- Published by:Madhab Das
Last Updated:
Rail Seva Puraskar Kharagpur: খড়গপুর রেল ডিভিশনের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রেল কর্মীদের 'রেল সেবা পুরস্কার' প্রদান করা হল। গত অর্থবর্ষে অসাধারণ কাজের নিরিখে বিভিন্ন বিভাগের কর্মীদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।
খড়গপুর ডিভিশনে দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে অনুষ্ঠিত হল ৭০তম রেল সেবা পুরস্কার–২০২৫ প্রদান অনুষ্ঠান। খড়গপুরের এমডিজেডটিআই (মেক) অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭০তম রেলওয়ে সপ্তাহ উপলক্ষে ডিভিশনের বিভিন্ন স্টেশন, বিভাগ ও ইউনিটের কর্মীদের কাজের স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। (ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শ্যামচক স্টেশন ‘বেস্ট মেইনটেইনড স্টেশন’ হিসেবে সম্মানিত হয়। অন্যদিকে সাঁতরাগাছি কোচিং ইয়ার্ড পায় ‘অপারেটিং এফিসিয়েন্সি শিল্ড’। এই পুরস্কার তাদের কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। কর্মীদের মনোবল বাড়াতে এবং তাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলতে এই ভাবনা রেলের।
advertisement
এছাড়াও ইলেকট্রিক্যাল জেনারেল ডিপো – পাওয়ার ইউনিট/এমসিএ পেয়েছে ‘ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি শিল্ড’। মেচেদা ওএইচই ডিপোকে দেওয়া হয়েছে ‘ইলেকট্রিক টিআরডি এফিসিয়েন্সি শিল্ড’। বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজের জন্য এই সম্মান দেওয়া হয়। রেল সূত্রে খবর, প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও রেলের বিভিন্ন কাজে কর্তব্যশীল কর্মীদের এই সম্মান জানান হয়।
advertisement
advertisement






