TRENDING:

South 24 Pargana News: ‘মুখটার এত বীভৎস অবস্থা..,’ ভোটের মুখে তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! কুপিয়ে খুন? কার দিকে আঙুল তুলল পরিবার?

Last Updated:

হাড়োয়ার মিনাখাঁয় তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝুঝুরগাছা এলাকায়৷ কেন এই খুন? কার দিকে আঙুল তুলল পরিবার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়োয়া: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে চার দিনও কাটেনি৷ মিনাখাঁর রাস্তার দারে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হল তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার চাপাতালা গ্রাম পঞ্চায়েতের গাংনীয়া ১৭৮ নম্বর বুথের বুথ সভাপতি ছিলেন মশিউর কাজি৷ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এলাকায় তৃণমূলকর্মীদের ভিতরে উত্তেজনার পরিস্থিতি ছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা৷ তার মাঝেই উদ্ধার হল মশিউরের দেহ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই তাঁকে খুন করা হয়েছে৷
মিনাখাঁয় দেহ উদ্ধার
মিনাখাঁয় দেহ উদ্ধার
advertisement

হাড়োয়ার ঝুঝুরগাছা এলাকায় তৃণমূলের বুথ সভাপতি দেহ উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃত বুথ সভাপতি মশিউর কাজীর পরিবারের অভিযোগ গোষ্ঠীকোন্দলে খুন হয়েছে। দেগঙ্গা ২- এর ব্লক সভাপতি লোকজন মশিউরকে খুন করেছে বলে দাবি মৃতের পরিবারের।

আরও পড়ুন: ৩৬০ ডিগ্রি কভার করবে..এমন ক্যামেরা! নাকা চেকিং থেকে লাইভ স্ট্রিমিং..ভোটের জন্য বেনজির সিদ্ধান্ত কমিশনের

advertisement

পাল্টা দেগঙ্গা ব্লক টু সভাপতি ও চাপাতলা অঞ্চল সভাপতি বলেন বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে হাড়োয়ার ঝুঝুরগাছা এলাকায় প্রার্থী পছন্দ নয় বলে বিক্ষোভ বোমাবাজির ঘটনা ঘটছিল৷ সেই এলাকায় যায় গাংনীয়ার বুথ সভাপতি৷ তাঁর দাবি, সেখানেই বোমা বাঁধতে গিয়েই বোমা বিস্ফোরণ হয়ে বুথ সভাপতির হাতের কব্জি উড়ে যায় ও মুখ ঝলসে যাওয়ার ঘটনা ঘটে, এর মধ্যে গোষ্ঠীকন্দলের কোনও ব্যাপার নয় নেই বলে তাঁর দাবি।

advertisement

মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রাম রাস্তার পাশে সাত সকালে এলাকাবাসীরা দেখতে পান রাস্তার ধারে পড়ে আছে দেহ। শরীরে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপ। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ। যুবকের দেহ উদ্ধার করেন তাঁরা। ভোটের আগে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে উঠল গোটা এলাকা।

advertisement

আরও পড়ুন: আজ থেকেই কমিশনের ‘চোখ-কান’ হয়ে কাজ শুরু! ২৯৪ কেন্দ্রে নেমে পড়ছেন অবজারভাররা, কাল থেকেই রিপোর্ট

মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুঝুরগাছা গ্রাম রাস্তার পাশে সাত সকালে এলাকাবাসীরা দেখতে পান রাস্তার ধারে পড়ে আছে দেহ। শরীরে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপ। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ। যুবকের দেহ উদ্ধার করেন তাঁরা। ভোটের আগে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে ওঠে গোটা এলাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! মোকাবিলার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ
আরও দেখুন

স্থানীয় এক বাসিন্দা বলেন, “মুখটার এত বীভৎস অবস্থা করে দিয়েছে বলার কিছু নেই। দেখে প্রথমে বুঝতে পারিনি। অনেকক্ষণ দেখার পর চিনতে পেরেছি। ও তৃণমূল পার্টি করতেন। উনি কালকে রাতে বলেছিলেন কাজে যাচ্ছি। পরিবারের লোকজন বলছে, তারপর থেকে আর ফেরেননি বাড়িতে। এরপর সকালে খবর আসে বডি পাওয়া গিয়েছে। পরে বাড়ির লোক এসেছে শনাক্ত করেছে। এত কুপিয়েছে যে চেনা যায়নি।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: ‘মুখটার এত বীভৎস অবস্থা..,’ ভোটের মুখে তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! কুপিয়ে খুন? কার দিকে আঙুল তুলল পরিবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল