advertisement

ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?

Last Updated:

Central Force: বিপুল বাহিনী মোতায়েন বাংলায়! ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে রাজ্যের বিধানসভা ভোটে। কেন বাড়ছে কেন্দ্রীয় বাহিনী? জানা গেল আসল কারণ।

বিপুল বাহিনী বাংলায়
বিপুল বাহিনী বাংলায়
কলকাতা: বাংলার ভোটের ঢাকে কাঠি পড়তেই সব মহলে তৎপরতা তুঙ্গে। বঙ্গের ভোটে ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ন্যূনতম ২০০০ কোম্পানি বাহিনী মোতায়েন হতে চলেছে এ রাজ্যে। ভোটের দফা কম তাই বাড়ছে বাহিনীর পরিমাণ। দুই দফায় সম পরিমাণ বাহিনী রাখার পরিকল্পনা কমিশনের।
একটি বুথ হলে সেখানে হাফ সেকশন অর্থাৎ চারজন এবং একটি ভোটগ্রহণ কেন্দ্রে দুটি বুথ থাকলে সেখানে আটজন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ এক সেকশন রেখেই ভোট করাতে চায় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই রাজ্যে মোতায়েন হয়েছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই বুথে বুথে রুট মার্চ শেষ করিয়েছে কমিশন। কোন জেলায় কত পরিমান বাহিনী মোতায়েন হবে তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন এমনটাই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, হিংসা-মুক্ত নির্বাচন, উৎসবের মেজাজে নির্বাচনের কথা বার বারই সাংবাদিক বৈঠকে বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই বিষয়ে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, ভোটের দিন থেকে গণনা ৪ মে পর্যন্ত পুরো সময়ে রাজ্যে শান্তি বজায় রাখতে কমপক্ষে ২,০০০-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
advertisement
দিল্লির ‘নির্বাচন সদন’-এ সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, দীর্ঘ আলোচনার পর দফার সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নির্বাচন পরিচালনা আরও কার্যকর ও সুবিধাজনক হয়। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্য, অসম, কেরলম, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে ভোট হবে একদিনেই।
advertisement
প্রসঙ্গত, প্রায় ৫০ বছর পর বাংলায় দু’দফায় নির্বাচন। সে বছর জুন মাসে ১১ ও ১৪ জুন ভোট হয়। এরপর ২১ জুন জ্য়োতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে।তারপর দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোটগ্রহণ হয়েছে। গত কয়েকটি বিধানসভা ও লোকসভা নির্বাচনে অবশ্য ভোট হয়েছে ৭-৮ দফায়। প্রায় ৫০ বছর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে মাত্র দু’দফায়। আর এই ভোট পর্বে যে কোনও রকম হিংসা রুখতে ২ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবার বাংলায়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement