TRENDING:

South 24 Pargana News: সকাল সকাল চাষ করতে গিয়ে আঁতকে উঠল কৃষকেরা! নির্জন খেতের মাঝে..ভেসে যাচ্ছে রক্তে

Last Updated:

দু’পাশে বিস্তীর্ণ ক্ষেত৷ তার মাঝে চলে গিয়েছে মাটির কাঁচা রাস্তা৷ তারই উপরে পড়ে রক্তাক্ত দেহ৷ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সাত সকালে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, ক্যানিং, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সাত সকালে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। শুক্রবার ভোরে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতের বাবলাতলা সংলগ্ন এলাকায় একটি ফাঁকা মাটির রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তির দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানা পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার ঘটনাস্থলে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার ঘটনাস্থলে পুলিশ
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোরে কৃষকেরা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার মাঝখানে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে তাঁরা হতভম্ব হয়ে পড়েন। চারিদিকে বিস্তীর্ণ চাষের জমি, জনবসতি থেকে কিছুটা দূরের নির্জন ওই রাস্তা৷ আর তারই উপরে এমন নৃশংস দৃশ্য দেখে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: প্রমাণ পাওয়া যায়নি কিছুই! দিল্লি আবগারি মামলা থেকে অব্যাহতি অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে প্রাথমিকভাবে অনুমান। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত ব্যক্তি এই এলাকার নন। সেই কারণেই পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে দুষ্কৃতীরা দেহটি বাবলাতলা এলাকায় ফেলে দিয়ে গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন: ধরে রাখতে হবে ‘মহিলা ভোট’! ‘বসন্ত আজ বঙ্গে’ থেকে ‘গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি’ একেরপর এক কর্মসূচি তৃণমূলের

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
আরও দেখুন

ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এই খুন, তার পিছনে ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন না কি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে এবং সম্ভাব্য সূত্র সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: সকাল সকাল চাষ করতে গিয়ে আঁতকে উঠল কৃষকেরা! নির্জন খেতের মাঝে..ভেসে যাচ্ছে রক্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল