জানা গিয়েছে, ওই ব্যক্তি ও তার পরিবারের লোকজন পাশেই একটি শ্রাদ্ধ বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ হলে তাঁরা ঘরের দিকে ছুটে আসেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অস্থায়ী ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুনঃ রেললাইন পারাপারের সময়ে তেভাগা এক্সপ্রেসের ধাক্কা! যমের মুখ থেকে ফিরলেন মহিলা, কীভাবে
advertisement
এই ঘটনার পর স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসেন। কিন্তু তখনই বিপত্তি ঘটে। নির্মীয়মাণ ঘরের একটি দেওয়াল সেই সময় ভেঙে পড়ে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত হয়েছেন বিজয় বৈদ্য (১২) নামের এক কিশোর, তাকে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, খবর দেওয়া হয় দমকলে। যদিও দমকল আসার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন এবং ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মথুরাপুর ২ নং ব্লকের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আহত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এই ঘটনায় হতবাক সকলেই।






