TRENDING:

Raidighi Bus Terminus: রায়দিঘিতে এবার ঝাঁ চকচকে এসি বাস টার্মিনাস! যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি মেটাতে বড় পদক্ষেপ, কবে কাজ শেষ হবে জানুন

Last Updated:

Raidighi Bus Terminus: সুন্দরবনের প্রবেশদ্বার রায়দিঘির দীর্ঘদিনের বাস টার্মিনাস সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে একটি ঝাঁ চকচকে আধুনিক বাস টার্মিনাস। যেখানে যাত্রীদের জন্য থাকবে এসি ওয়েটিং রুম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা নবাব মল্লিক: এক সপ্তাহের মধ্যে বাস টার্মিনাসের কাজ শেষ হবে রায়দিঘিতে। যার ফলে খুশি সকলেই। তিন কোটি টাকা খরচ করে এই কাজ হচ্ছে। যাত্রীদের জন্য তৈরি হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বসার জায়গা।  মাঝে বালির সমস্যায় কাজ কিছুটা থমকে ছিল। পরে আবার বালি আনা হয়েছে। ফলে জোর কদমে এই কাজ শুরু হয়েছে। নতুন এই বাস টার্মিনাস নিয়ে আশাবাদী স্থানীয়রা।
advertisement

এই বাস বাস টার্মিনাস তৈরি হলে রায়দিঘি ছাড়াও পাথরপ্রতিমা ও কুলতলির বাসিন্দারা খুবই উপকৃত হবেন। সুন্দরবন উন্নয়ন দফতরের জায়গায় এই কাজ হচ্ছে। যে জায়গায় বাস টার্মিনাস হবে সেখানে একটি ভবন নির্মিয়মান অবস্থায় পড়েছিল। সেটিও নতুন করে তৈরি করা হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। এছাড়াও ছোট গাড়িও থাকবে সেখানে। আগে রায়দিঘি থেকে বাস ধর্মতলায় যেত। কিন্তু বর্তমানে সেই বাস পরিষেবা বন্ধ। বর্তমানে ছোট বাস ডায়মন্ডহারবার পর্যন্ত যায়। নতুন বাস টার্মিনাস হলে সেই সমস্যা মিটবে।

advertisement

আরও পড়ুন: গল্পের চেয়েও রোমাঞ্চকর! সাইকেল চড়ে বকখালিতে বিহারের ভবঘুরে, কয়েক বছর পর সিভিল ডিফেন্সের চেষ্টায় ফিরল ঘরে

এই এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম বাস। নিকটস্থ রেলস্টেশন ২০ কিলোমিটার দূরে অবস্থিত‌। বাস টার্মিনাস তৈরি হলে এই এলাকার যানজট সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রায়দিঘির বিধায়ক ডঃ অলোক জলদাতা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

এছাড়াও ভবিষ্যতে এখান থেকে দিঘা, হাওড়ার মতো জায়গাতেও দূরপাল্লার বাস যাবে। নতুন এই বাস টার্মিনাসের কাজ নিয়ে আশাবাদী স্থানীয়রা। দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে শুনে খুশি সকলেই। নির্বাচনের আগেই এই বাস টার্মিনাস সকলের জন্য খুলে গেলে উপকার পাবেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Raidighi Bus Terminus: রায়দিঘিতে এবার ঝাঁ চকচকে এসি বাস টার্মিনাস! যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি মেটাতে বড় পদক্ষেপ, কবে কাজ শেষ হবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল