advertisement

South 24 Parganas News: গল্পের চেয়েও রোমাঞ্চকর! সাইকেল চড়ে বকখালিতে বিহারের ভবঘুরে, কয়েক বছর পর সিভিল ডিফেন্সের চেষ্টায় ফিরল ঘরে

Last Updated:

South 24 Parganas News: গল্পের মতো শোনালেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। উদ্দেশ্যহীনভাবে সাইকেল চালিয়ে বিহার থেকে সুদূর বকখালিতে পৌঁছে গিয়েছিলেন এক ব্যক্তি। কয়েক বছর ধরে নিখোঁজ থাকার পর, দক্ষিণ ২৪ পরগনার বকখালি সিভিল ডিফেন্সের প্রচেষ্টায় সে বাড়ি ফিরল।

বিহারের ভবঘুরেকে বাড়িতে ফেরানো হল বকখালি সিভিল ডিফেন্সের সহযোগিতায়
বিহারের ভবঘুরেকে বাড়িতে ফেরানো হল বকখালি সিভিল ডিফেন্সের সহযোগিতায়
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এক অদ্ভুত ঘটনার স্বাক্ষী থাকল বকখালি। বকখালি সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্সের এক কর্মী একজন ভবঘুরেকে সমুদ্র সৈকতে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন। কৌতূহলবশত তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে দৌড়ে পালাতে যায়। পরে আবার তার জিজ্ঞাসাবাদ করা হয়।
সাইকেল দেখেননি এমন মানুষ বোধহয় ভূ-ভারতেও নেই। সেই সাইকেল নিয়েই যখন উধাও হয়ে যান কেউ, তখন পরিবারের কাছে সে এক বিড়ম্বনা কারণ হয়ে ওঠে। গল্পের মতো শোনালেও এমন ঘটনা বাস্তবে ঘটেছে। সিভিল ডিফেন্স কর্মী অনুপ শাসমল শেষে দুপুরের খাবার নিয়ে যেতেই বসে খাবার খেতে খেতে কিছু কথা বলেন তিনি। পরে জানা যায় বিহারের মুজাফফরপুর জেলার রক্সা গ্রামে বাড়ি তার।
advertisement
advertisement
এরপর সেখানে যোগাযোগ করা হয় ওই ব্যক্তির ছোট ভাই অখিলেশের সঙ্গে। ওই ব্যক্তির নাম রামেশ্বর রায় (৫৫)। বিয়ের পর স্ত্রী বাপের বাড়ি চলে যান, ভিডিও কলের মাধ্যমে কথা বলানো হয় স্ত্রীর সঙ্গেও। কয়েক বছর আগে সাইকেল সারানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর আর ফেরেননি, অনেক খোঁজ করেছেন স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেও খোঁজ মেলেনি। তবে সিভিল ডিফেন্সের কর্মীদের উদ্যোগে রামেশ্বর যে বাড়িতে ফিরছে তার জন্য সকলেই খুশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেখান থেকে দাদাকে নিতে এসেছে ভাইপোকে সঙ্গে নিয়ে। এই ঘটনায় পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছেন সুন্দরবন জেলার পুলিশ, এসডিপিও সাগর, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীকে। এই ঘটনার পর সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে বাহবা দিচ্ছেন অনেকেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: গল্পের চেয়েও রোমাঞ্চকর! সাইকেল চড়ে বকখালিতে বিহারের ভবঘুরে, কয়েক বছর পর সিভিল ডিফেন্সের চেষ্টায় ফিরল ঘরে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement