TRENDING:

North 24 Parganas News: দেব দর্শনে জনজোয়ার দত্তপুকুরে, রান্না-খাওয়া বন্ধ করে এলেন ঘরের মহিলারা, ইতি পড়ল দলীয় কোন্দলেও

Last Updated:
এই আবহেই এদিন দত্তপুকুরের জয়পুল এলাকায় পৌঁছন দেব। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হুডখোলা গাড়িতে করে দত্তপুকুর জয়পুর থেকে দত্তপুকুর হাট হয়ে স্টেশন সংলগ্ন বল খেলার মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন অভিনেতা সাংসদ
advertisement
1/6
দেব দর্শনে জনজোয়ার দত্তপুকুরে, রান্না-খাওয়া বন্ধ করে এলেন ঘরের মহিলারা, ইতি পড়ল দলীয় কোন্দলেও
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দত্তপুকুরে দেব দর্শনে যেন নামল জনস্রোত, টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দেব-কে এক ঝলক দেখার জন্য শুক্রবার দত্তপুকুরে নেমেছিল জনস্রোত
advertisement
2/6
রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করেন প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার আশায়। অনেকেই রান্নাবান্না ও দৈনন্দিন কাজ ফেলে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ এই প্রচার কর্মসূচিতে সামিল হন
advertisement
3/6
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমডাঙা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন পীরজাদা কাসেম সিদ্দিকি। তবে বিদায়ী বিধায়ক রফিকুর রহমান-কে সরিয়ে নতুন মুখ হিসেবে সিদ্দিকিকে প্রার্থী করায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিয়েছিল
advertisement
4/6
এই আবহেই এদিন দত্তপুকুরের জয়পুল এলাকায় পৌঁছন দেব। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হুডখোলা গাড়িতে করে দত্তপুকুর জয়পুর থেকে দত্তপুকুর হাট হয়ে স্টেশন সংলগ্ন বল খেলার মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন অভিনেতা সাংসদ
advertisement
5/6
র‍্যালি শেষে দেব বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের প্রার্থী সিদ্দিকি সাহেবের সঙ্গে রয়েছে। এই তীব্র গরম উপেক্ষা করে যেভাবে মানুষ উপস্থিত হয়েছেন, তা থেকেই বোঝা যায় দল ও প্রার্থীর প্রতি মানুষের সমর্থন কতটা
advertisement
6/6
এদিন দত্তপুকুরের হেলিপ্যাড গ্রাউন্ডেও অভিনেতাকে দেখতে ভিড় জমে। রাস্তায় দাঁড়িয়ে থাকা ভক্তদের দিকে হাত নেড়ে সমর্থন প্রার্থনা করেন দেব। সব মিলিয়ে, একদিকে প্রার্থী ঘোষণা ঘিরে দলের অন্দরে কিছুটা অসন্তোষ থাকলেও, দেবের উপস্থিতিতে দত্তপুকুরে এদিনের প্রচার কর্মসূচি কার্যত জনসমাবেশের রূপ নেয়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দেব দর্শনে জনজোয়ার দত্তপুকুরে, রান্না-খাওয়া বন্ধ করে এলেন ঘরের মহিলারা, ইতি পড়ল দলীয় কোন্দলেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল