সেই সময় অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এক যাত্রী। দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি ওই ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার জেরে অটো ও মোটর ভ্যানের আরও কয়েকজন যাত্রী আহত হন। রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রবীন গায়েন (৬০) নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, তিনি পেশায় অটো শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভও ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা বাবু দাস জানান, “এই রাস্তায় প্রায়ই অটো ও মোটর ভ্যান বেপরোয়া গতিতে চলে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে। আজ তারই মর্মান্তিক পরিণতি দেখলাম।” তাঁর অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে জয়নগর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এলাকাবাসীদের দাবি, নিয়মিত ট্রাফিক নজরদারি, স্পিড কন্ট্রোল ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা রোখা সম্ভব নয়। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল চালকদের দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালানোর মনোভাব নিয়ে।






