advertisement

Electricity Problem: গরমে বার বার লোডশেডিংয়ের দিন কি শেষ? কান্দিতে বিদ্যুৎ সমস্যা মেটাতে তৈরি নতুন ফিডার 

Last Updated:

Electricity Problem: বিদ্যুতের ব্যাপক চাহিদাকে মাথায় রেখেই নতুন বিদ্যুৎ পরিষেবা চালু করা হল মুর্শিদাবাদের জনপ্রিয় শহরে। এবার কি লোডশেডিং কমবে?

ইলেকট্রিক ফিডার
ইলেকট্রিক ফিডার
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কান্দি এলাকায় বিদ্যুতের ব্যাপক চাহিদাকে মাথায় রেখেই নতুন একটি বিদ্যুৎ পরিষেবা চালু করা হল। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি, কান্দি বাসস্ট্যান্ড ও কালিবাড়ি ফিডার ছাড়াও আর একটি ফিডার চালু করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছিল।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড (WBSEDCL)কান্দি ডিভিশনের অক্লান্ত পরিশ্রমে একটি নতুন ১১ কেভি ফিডার সফলভাবে চালু (কমিশনড) করা হয়েছে। এই নতুন ফিডারটির নাম রাখা হয়েছে ‘জেলরোড ফিডার’। গরম পড়লেই দীর্ঘক্ষণ লোডশেডিং সমস্যায় ভুগতে হতো শহরবাসীকে।তবে এবার মিটবে সেই সমস্যা। আর থাকবে না চিন্তা। কারণ তৈরি হল নতুন ফিডার।
আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! শিক্ষক-অশিক্ষক পদে একাধিক কর্মী নিয়োগ নামী স্কুলে, এখনই আবেদন করুন
ইতিমধ্যেই সাগরদিঘিতে নতুন করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাই এবার কান্দিতেও ১১ কেবির ফিডার চালু হতেই মিটবে গরমের সময় বিদ্যুৎ সমস্যা। কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, কান্দি পৌরসভা এলাকা ও এর সংলগ্ন অঞ্চলগুলোর ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং আপনাদের নিরবিচ্ছিন্ন ও উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার ফলে দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজতর হবে, স্থানীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্য বিকশিত হবে এবং প্রতিটি নাগরিকের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: সর্বভারতীয় CA পরীক্ষায় দ্বিতীয় স্থান, মেদিনীপুরের মেয়ে খুশি শিকারিয়ার সাফল্যে খুশির হাওয়া বাংলাজুড়ে
WBSEDCL কান্দি ডিভিশনের সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেই অতি দ্রুততার সঙ্গে এই ফিডার তৈরি করা হয়েছে। তবে এই বিদ্যুৎ পরিষেবার ফলে শহরে বিদ্যুৎ ঘাটতি মিটিয়ে শহরবাসীকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া একমাত্র লক্ষ্য বলেই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Electricity Problem: গরমে বার বার লোডশেডিংয়ের দিন কি শেষ? কান্দিতে বিদ্যুৎ সমস্যা মেটাতে তৈরি নতুন ফিডার 
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement